Tuesday, June 16, 2026

নির্যাতিতার পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলিনি, প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নির্যাতিতার পরিবারকে কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। সোমবার প্রশাসনিক বৈঠকের পর সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ছুড়ে দিলেন চ্যালেঞ্জও।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ৯ অগাস্টের ঘটনার বর্ণনা দেন।তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে নির্যাতিতার পরিবারকে টাকার প্রলোভন দেওয়ার অভিযোগ উঠেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন তা সম্পূর্ণ মিথ্যা। রেসিডেন্ট ডাক্তারদের দাবি ছিল ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এবং এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, আমি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলাম। তার বাবা-মায়ের সঙ্গে কথাও বলেছি। মেয়ের স্মৃতিতে কোনও ভালো কাজ করতে হলে আমাদের বলবেন, এটা বলা হয়েছে। কিন্তু কোনও টাকা দেওয়ার কথা বলা হয়নি। মিথ্যা কথা বলা হচ্ছে। এগুলি অপপ্রচার, চক্রান্ত। প্রমাণ দিতে হবে কোথায় টাকার কথা বলা হয়েছে।তিনি অভিযোগ করেন, বর্তমানে কোনও সভা-সমাবেশ করলেও পুলিশের অনুমতি নেওয়া হয়নি। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, আরজি কর কাণ্ড নিয়ে কুৎসা করা হচ্ছে। রাজ্য সরকারের নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। রাস্তা আটকালে অনেকের অসুবিধে হয়। সিবিআইকে সমস্ত নথি দেওয়া হয়েছে।বিচার চাইতে হলে সিবিআইয়ের কাছে চান। মুখ্যমন্ত্রী সাফ জানান, যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া।পুলিশের অনুমতিটুকুও পর্যন্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার জন্য। দয়া করে আপনারা কাজে যোগ দিন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ডক্টরস ফোরাম যে আবেদন করেছিল সেখানেই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। তারপরও আমি সে কথা বলিনি। যে দাবিগুলি করা হয়েছিল সব মেনে নিয়েছি। কিন্তু তা বলে পুলিশের উপর হামলা করবেন!‌ কলকাতা পুলিশ তো মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে।’











 

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...