Wednesday, June 17, 2026

সব দাবি মানা হয়েছে, দয়া করে কাজে যোগ দিন: জুনিয়র ডাক্তারদের আর্জি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশ পরে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানালেন, আন্দোলনরত ডাক্তারেরা স্বাস্থ্যভবনে গিয়ে যে দাবিগুলি পেশ করেছিলেন, তার সব দাবি মেনে নেওয়া হয়েছে। মমতার আর্জি, “দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি আপনাদের কিছু বলার থাকে, সবসময় স্বাগত। আপনারা ৫-১০ জনের একটি প্রতিনিধিদল নিয়ে আসুন, আমরা কথা বলতে পারি।”মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কথায়, “যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও ডাক্তারদের কাছে অনুরোধ করব কাজে ফেরার জন্য।”এদিনই মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর পরে প্রশাসনিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ”সেদিন স্বাস্থ্যভবনে গিয়ে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল যা যা দাবি করেছিলেন, তার সবটাই মেনে নেওয়া হয়েছে। আপনারা অধ্যক্ষের অপসারণ, MSVP বদল চেয়েছিলেন। তা সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়েছে। চারটি দাবি ছিল, সব পূরণ করেছি। তা সত্ত্বেও কেন কাজে ফিরছেন না?”  মমতার কথায়, “যত আন্দোলন হয়েছে অনুমতি ছাড়া। অনুমতি নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টও আজ ডাক্তারদের অনুরোধ করেছে কাজে যোগ দেওয়ার জন্য। আমিও আবার অনুরোধ করব, কাজে ফেরার জন্য।”

এদিন প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কত ক্ষতি হয়েছে? রাজ্যের স্বাস্থ্যসচিব নারাযণস্বরূপ নিগম জানান, ”৭০০০০০ রুগীকে আউটডোর পরিষেবা দেওয়া যায়নি। ৭০০০০ রুগীকে ইনডোরে ভর্তি করা যায়নি। ৭০০০টি নির্ধারিত সার্জারি বাতিল করা হয়েছে। ১৫০০ জন কার্ডিয়াক রোগীর ক্যাথ ল্যাব সুবিধা দেওয়া যায়নি। আর ২৩ জন রোগী মারা গিয়েছেন।”

মুখ্যমন্ত্রীর আবেদন, ”আপনাদের সব দাবিই মেনে নেওয়া হয়েছে। আসুন না, কথা হবে, আলোচনা হবে। আমরা তো কথা বলতে প্রস্তুত। আমি সিবিআইকে বলছি দ্রুত তদন্ত করে বিচার দিন নির্যাতিতাকে। এখন আমাদের হাতে কিছু নেই। সবটাই সিবিআইয়ের হাতে আছে। তাই জুনিয়র ডাক্তারদের বলব আপনারা কাজে ফিরে আসুন। সামনে উৎসব। উৎসবে ফিরে আসুন। মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যান।”









Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...