Wednesday, June 17, 2026

ফের ভূস্বর্গে নাশকতার ছক বানচাল, ভারতীয় সেনার হাতে নিকেশ দুই জঙ্গি

Date:

Share post:

জম্মু কাস্মীরে দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন।প্রায় এক দশক বাদে এই নির্বাচন হচ্ছে।যদিও ভূস্বর্গে অশান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি জঙ্গি সংগঠন। সোমবারও তেমনই প্রমাণ মিলেছে। জম্মু কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা।ভারতীয় সেনার তৎপরতায় নিকেশ হয়েছে দুই জঙ্গি। এনকাউন্টারের পরে জঙ্গিদের কাছ থেকে দুটি একে-৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। সঙ্গে মিলেছে প্রচুর পরিমাণে গোলাবারুদও।

গোয়ান্দাদের কাছ থেকে আগেই ভারতীয় সেনা তথ্য পেয়েছিল যে বেশ কিছু জঙ্গি নৌসেনা সেক্টরে সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের উপর নির্ভর করে গত ৮ ও ৯ সেপ্টেম্বর মধ্যরাতে নিরাপত্তা বাহিনী চিরুনী তল্লাশি শুরু করে। এই অভিযানেই খতম হয় ২ জঙ্গি।তথ্য পরিসংখ্যান বলছে, গত লোকসভা নির্বাচনে উপত্যকার একটা বড় অংশ ভোটে অংশ নিয়েছিল। আর তাতেই মাথা ঘুরে গিয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলোর। সেই কারণেই এবার বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই, অশান্তি পাকানোর চেষ্টা করছে জঙ্গিরা। প্রসঙ্গত, ৫ অগাস্ট ২০১৯-এ ৩৭০ ধারা বিলোপের পর, জম্মু ও কাশ্মীরকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে করা হয়। কয়েকদিন আগেও রাজৌরিতে জঙ্গি কার্যকলাপের হদিশ মেলে। সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় এক জঙ্গি।এবার কাশ্মীরে ভোট হবে তিন দফায়। ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর। ফল ঘোষণা ৪ অক্টোবর। জম্মু ও কাশ্মীরের মোট ৯০টি আসনে বিধানসভা ভোট হবে। শেষবার ২০১৪ সালে ভোট হয়েছিল কাশ্মীরে।











Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...