Monday, April 6, 2026

শান্তির পক্ষে সওয়াল ভারতের, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি

Date:

Share post:

ইউক্রেন-রাশিয়া থেকে শুরু করে ইজরায়েল – হামাস, বিশ্বজুড়ে বাড়ছে বারুদের গন্ধ। যেভাবে রক্ত ঝরছে তাতে গোটা বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে গাজার (Gaza) পরিস্থিতি। সেই আবহে শান্তির পক্ষে সওয়াল করল ভারত। রিয়াধে (Riyadh ) বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সম্মেলনে যুদ্ধবিরতির দাবি করলেন এস জয়শংকর (S Jaishankar)।

গাজায় নিরীহ মানুষের মৃত্যু নিয়ে শোকাহত দিল্লির উদ্বেগের কথা জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী।সোমবার ‘গাল্ফ কোঅপারেশন কাউন্সিল’ (GCC)-এর বৈঠকে জয়শংকর বলেন, ভারত অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চায়। এই প্রসঙ্গে নয়া দিল্লি নিজের নীতিগত অবস্থান থেকে এতটুকু সরেনি। এই মুহূর্তে বিশ্বের কোন দেশে এককভাবে কোন নীতি প্রণয়ন করতে পারেনা। একে অন্যের উপর যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে যুদ্ধ তাতে বিঘ্ন ঘটাচ্ছে বলে জানান তিনি। স্বাস্থ্য থেকে সুরক্ষা পরিবহন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সবকিছুতেই এক দেশের অন্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান বজায় রাখা দরকার।সোমবারের বৈঠকে প্যালেস্টাইন প্রসঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানের কথাও বলেন জয়শংকর।


Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...