Thursday, April 9, 2026

‘সঙ্কটজনক’ ইয়েচুরি, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি সিপিএমের

Date:

Share post:

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক। শ্বাসপ্রশ্বাসের অসুবিধার কারণে তাঁকে রাখা হয়েছে রেসপিরেটরি সাপোর্টে। ইয়েচুরির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে তৈরি হয়েছে চিকিৎসকদের একটি দল। মঙ্গলবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হল।

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ইয়েচুরির ফুসফুসে সংক্রমণ থাকায় পরিস্থিতি কখনও ভাল, আবার কখনও আবার খারাপ হচ্ছে। নিউমোনিয়া থেকে ইতিমধ্যে শ্বাসনালীতে সংক্রমণ (respiratory tract infection) ছড়িয়েছে। আর এই সংক্রমণের কারণে তাঁকে রাখা হয়েছে আইসিইউতে (ICU)।

৬ সেপ্টেম্বর ইয়েচুরির শারীরিক অবস্থা সঙ্কটজনক হয়। তখনই তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। যদিও শুক্রবার ফের বিবৃতি দিয়ে জানানো হয় তিনি অপেক্ষাকৃত ভালো রয়েছেন। মঙ্গলবার ফের দলের বিবৃতিতে ইয়েচুরির অবস্থা সঙ্কটজনক বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত ২২ আগস্ট সিপিএমের অপর বর্ষীয়ান নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মরণসভাতে সশরীরে কলকাতায় আসতে পারেননি ইয়েচুরি। হাতাপাতাল থেকেই দিয়েছিলেন ভিডিও বার্তা।

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...