Wednesday, March 25, 2026

যৌন নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তৎপর রাজ্য, বিশেষ পকসো আদালত তৈরির প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

Date:

Share post:

আরজি কর কাণ্ডের আবহে শিশুদের উপর যৌন নির্যাতনের অভিযোগের দ্রুত নিষ্পত্তিতে তৎপর হল রাজ্য সরকার। নবান্নে রাজ্যে পাঁচটি বিশেষ পকসো আদালত তৈরির প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

রাজ্যে ইতিমধ্যে ৬২ টি পকসো আদলত রয়েছে। নতুন আদালত গুলি তৈরি হলে পকসো আদালতের সংখ্যা বেড়ে হবে ৬৭। সবার বৈঠকের পর রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন রাজ্যে শিশুদের উপর যৌন নির্যাতনের একটি ঘটনাও যেন না ঘটে তা নিশ্চিত করতে দ্রুত বিচার দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে রাজ্যে আরও এ ধরনের ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে।

এদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও আজ আরজিকর প্রসঙ্গ উঠে আসে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ওই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোন কিছু নিয়ে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ কোনো প্রতিক্রিয়া দেবেন না বলে মন্ত্রিসভার সদস্যদের জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে সরকারের কাজে গতি আনতে বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রীদের আরো ভালোভাবে কাজে লাগাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কিছু খাস জমি উদ্বাস্তুদের পাট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- কার্ফু সত্ত্বেও প্রতিরোধ মনিপুরে, রাজ্যপালকে সময় বেধে দিল ছাত্ররা

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...