Friday, June 19, 2026

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি: মুখ্যমন্ত্রী ছাড়া মুখ খুলবেন না অন্য মন্ত্রীরা! সিদ্ধান্ত মন্ত্রিসভায়

Date:

Share post:

আর জি কর-কাণ্ডের জেরে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে যে কোনও বিতর্কিত মন্তব্য জনমানসে বিরূপ প্রভাব ফেলছে। সেই কারণে এই নিয়ে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, আর জি কর নিয়ে যা বলার একমাত্র বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্ত্রিসভার আর কোনও সদস্য এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। অযথা বিতর্ক এড়াতেই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।আর জি করে (R G Kar Madical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার নৃশংস খুন-ধর্ষণের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে নানা মন্তব্য হচ্ছে। কখনও আন্দোলনের সঙ্গে চিনের জুতো শ্রমিকদের ধর্মঘটের তুলনা, কখনও জুনিয়র ডাক্তাদের উদ্দেশে নেতিবাচক মন্তব্য- নিয়ে বিভিন্ন ব্যাখ্যা-সমালোচনা হচ্ছে। এই কারণে এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। জানান, আর জি করের ঘটনা নিয়ে অন্য কোনও মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবেন না। যা বলার একমাত্র মুখ্যমন্ত্রীই বলবেন।এ মাসের ১ তারিখে রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন মনোজ পন্থ। তাঁকে নিয়োগের পরে সোমবার প্রশাসনিক বৈঠক হয়। মঙ্গলে হল মন্ত্রিসভার বৈঠক।









Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...