Tuesday, June 9, 2026

চড়ের পরে জুতো! সন্দীপকে ঘিরে আলিপুর আদালতের এজলাসেই বিক্ষোভ

Date:

Share post:

সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে ঘিরে ‘চোর’ স্লোগান নতুন নয়। এবার জুতোও দেখানো হল সন্দীপ ঘোষকে। কড়া নিরাপত্তার বেষ্টনীতে প্রিজন ভ্যান থেকে আদালত, আদালত থেকে প্রিজন ভ্যানে তোলা হলেও এজলাসের মধ্যেই তাঁকে ঘিরে বিচারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন মহিলা আইনজীবীরা। পরে ভ্যানে বসা অবস্থাতেই ক্ষিপ্ত জনতা জুতো দেখায় সন্দীপকে। প্রিজন ভ্যানে জুতো ছুড়ে মারা হয়।

প্রথমবার ৩ সেপ্টেম্বর আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সন্দীপ ঘোষকে তোলা হলে সেখানেই বিক্ষোভে ফেটে পড়েন কিছু মানুষ। প্রথমে ‘চোর’ স্লোগানও পরে চড়-ও জুটে গিয়েছিল তাঁর। দ্বিতীয় দিন এই আদালতেই শুনানির শেষে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলা আইনজীবীরা। সেই সময় বিচারক এজলাস ছেড়ে সবে বেরিয়েছিলেন। গণ্ডগোলের আওয়াজে তিনি নিজে ফিরে আসেন এজলাসে। তাঁর উপস্থিতিতে শান্ত হন বিক্ষোভকারীরা।

এরপর কড়া নিরাপত্তায় সন্দীপ সহ চার অভিযুক্তকে প্রিজন ভ্যানে নিয়ে আসার সময় আদালতে চত্বরের বাইরে ফের বিক্ষোভ শুরু হয়। প্রিজন ভ্যানে সন্দীপ ঢুকে পড়লে বাইরে থেকে জুতো তুলে দেখানো হয় প্রথমে। তারপর সেই প্রিজন ভ্যান লক্ষ্য করেই ছুটে আসে এক পাটি চটি। আর জি করের আর্থিক দুর্নীতিতে বিদ্ধ হওয়ার পরে অপমানে মুখ ঢেকেছিলেন তাঁর স্ত্রী। জেল মুক্তি হলেও হেনস্থা শেষ হবে কিনা সন্দীপের, তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...