Monday, April 6, 2026

মিথ্যে বলছেন কেন? সরাসরি ফোনে ডক্টর ফোরামকে চ্যালেঞ্জ মৃত বিক্রমের মায়ের

Date:

Share post:

আগেই অভিযোগ করেছিলেন চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে ছেলে। সোমবারের পরে, মঙ্গলবারও কোন্নগরের (Konnagar) যুবক বিক্রম ভট্টাচার্যের (Vikram Bhattacharya) মা কবিতা অভিযোগ করলেন ডাক্তাররা মিথ্যে কথা বলছেন! সরাসরি ফোন করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ডক্টর ফোরামের সদস্য পূর্ণব্রত গুইনকে (Purnabrata Guin)। বললেন, “আপনারা মিথ্যে কথা বলছেন।” যদিও ফোনের অন্য প্রান্ত থেকে কল রেকডিং অন হলেও মৃত-র মা কবিতার করা চ্যালেঞ্জের সঠিক উত্তর মেলেনি।অভিযোগ, আর জি করে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে কোন্নগরের ২৮ বছরের যুবকের বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। পাল্টা চিকিৎসক সংগঠনের তরফে দাবি, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ মিথ্যে। ডাক্তারের দাবি মেনে নিতে না পেরে ডক্টরস ফোরামের পূর্ণব্রত গুইনকে সরাসরি ফোন করলেন বিক্রমের (Vikram Bhattacharya) মা কবিতা ভট্টাচার্য (Kabita Bhattacjarta)। পিছু পা হলেন না চ্যালেঞ্জ ছুড়তে। বললেন “কেন মিথ্যে কথা বলছেন?” পাশাপাশি মনে করিয়ে দিলেন সেদিন আর জি করে ছেলের চিকিৎসার জন্য এপ্রান্ত থেকে ওপ্রান্ত আর্তনাদ ও ছোটাছুটির পরেও মেলেনি চিকিৎসা।এদিন ডক্টর ফোরামের পূর্ণব্রত গুইনকে ফোন করে মৃত বিক্রমের মা বলেন “ডাক্তারবাবুরা যদি বলেন বিনা চিকিৎসায় মৃত্যু হয়নি, তাহলে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। সেদিন হাসপাতালে যারা ছিলেন আহত ছেলেকে সঙ্গে নিয়ে তাঁদের কাছে বার বার অনুরোধ করি, ডাক্তার কোথায়? কিন্তু কেউ কিছুই জানায়নি। আমি আমার ছেলেকে নিয়ে প্রায় তিন ঘণ্টা ছোটাছুটি করেছি। কিন্তু কোথাও ডাক্তার ছিল না, না ট্রমা কেয়ারে ছিল, না আউটডোরে। এখন ডাক্তারবাবুরা মিথ্যা কথা বলছেন। তাঁরা চিকিৎসা করেননি। যার জেরে আমার ছেলেকে হারিয়েছি। আর এখন আমাকেও মিথ্যাবাদী বানাচ্ছেন।”










Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...