Friday, June 19, 2026

ধারে বিদ্যুৎ! এবার বাংলাদেশের থেকে বকেয়া কোটি কোটি টাকা ফেরৎ চাইল আদানি

Date:

Share post:

কয়েক মাস আগে অর্থাৎ বাংলাদেশে শেখ হাসিনার আমলে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি গ্রুপ। গত আট থেকে নয় মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানির ৮০ কোটি ডলার পাওনা রয়েছে বাংলাদেশের কাছে। তবে আদানি গ্রুপই নয়, বিদ্যুৎ সরবরাহকারী ৫ ভারতীয় প্রতিষ্ঠানের বাংলাদেশের কাছে এক বিলিয়ন ডলারের বেশি বকেয়া পাওনা রয়েছে। ঝাড়খন্ডের গোড্ডা থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠায় আদানিরা। বিক্রির পাওনা টাকার পরিমাণ বেড়েই চলেছে। এবার প্রশ্ন, বাংলাদেশকে বিদ্যুৎ বিক্রি বন্ধ করে দেবে আদানিরা?

হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় এখন সেদেশে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু এর মাঝে এবার ঋণদাতারা চাপ বাড়াচ্ছে আদানি গ্রুপের উপর। ৮০ কোটি ডলার দ্রুত পরিশোধ করার জন্য হস্তক্ষেপ করতে ইউনুস সরকারকে অনুরোধ করে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে আদানি গোষ্ঠী। তবে কোটি কোটি টাকা বকেয়া থাকায় এখনই কোনও পদক্ষেপ নিচ্ছে না আদানিরা।

২০১৭ সালে বিদ্যুৎ কিনতে হাসিনা সরকারের আমলে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়েছিলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি)। চুক্তি অনুযায়ী আদানিদের বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। গত বছরের এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করছে তারা। চুক্তি অনুযায়ী পিডিবির চাহিদা অনুসারে ১,৪৯৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে আদানিরা। এই চাহিদা পূরণ না করত্তে পারলে আদানিকেই জরিমানা দিতে হবে। এছাড়া বিদ্যুৎ না নিলেও আদানিকে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া পরিশোধ করতে হবে পিডিবিকে।

আরও পড়ুন- BGBS: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কাউন্টডাউন শুরু, নবান্নে মুখ্যমন্ত্রীর শিল্প-বৈঠক

 

 

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...