Saturday, April 4, 2026

বিজেপির অগ্নিমিত্রা পাল স্বাস্থ্যভবন চত্বরে পৌঁছতেই ‘গো ব্যাক’ স্লোগান জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসা জুনিয়র ডাক্তাররা অনড় নিজেদের দাবিতে। তাঁদের স্পষ্ট কথা, দাবি না মিটলে অবস্থান চলবে। যদিও আলোচনা চেয়ে তারা নবান্নে বুধবার সকালে মেইল পাঠিয়েছেন। এদিন দুপুরে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) স্বাস্থ্যভবন চত্বরে পৌঁছতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তাকে দেখেই অবস্থানরত জুনিয়র ডাক্তারেরা (Junior doctors) বিক্ষোভে ফেটে পড়েন এবং ‘গো ব্যাক’ (Go back) স্লোগান দিলেন। যদিও অগ্নিমিত্রা দাবি করেছেন, তিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনীতির রঙ লাগাতে আসেননি। দলীয় কার্যালয়ে কাজে এসেছেন।

জুনিয়র ডাক্তারদের (Junior doctors) স্পষ্ট কথা, ৩২ দিন‌ ধরে তারা আন্দোলন করছেন।‌ কোনও রাজনীতি তারা বরদাস্ত করবেন না।

প্রসঙ্গত ,‌ লালবাজারের সামনে দিন কয়েক আগে ২২ ঘণ্টা অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করেছিলেন তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের মিছিল ৫০০ মিটার আগেই আটকে দেয়। সারা রাত রাস্তায় বসেছিলেন তাঁরা। তার পর তাঁদের দাবি মেনে ব্যারিকেড সরিয়েছিল পুলিশ। সে দিনের সেই অবস্থানের ছবি ফিরেছে স্বাস্থ্য ভবনের সামনে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...