Thursday, June 25, 2026

নিম্নচাপের প্রভাব সরতেই ফের সক্রিয় মৌসুমী অক্ষরেখা!

Date:

Share post:

বৃষ্টি কমবে, তবে একেবারেই বিদায় নেবেনা। মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে এমনই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তারা। দিঘার উপরে সক্রিয় মৌসুমী অক্ষরেখা, যার ফলে বৃহস্পতিবার থেকে ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বিশ্বকর্মা পুজোতে ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আংশিক মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে জেলায় জেলায়। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদহ এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...