Saturday, April 4, 2026

আজ রাজ্যের বণিক ও শিল্পমহলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

শিল্পায়নের লক্ষ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার নবান্নে (Nabanna)রাজ্যের বণিক এবং শিল্পমহলকে নিয়ে আলোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই নবান্নের শীর্ষস্তরকে প্রস্তুতি শুরু করার কথা বলা হয়েছে।

চলতি বছর লোকসভা ভোটের কারণে শিল্প সম্মেলনের আয়োজন করা যায়নি। নির্বাচন মিটতেই তৎপর মুখ্যমন্ত্রী। গত বছর সেপ্টেম্বর মাসে রাজ্যে বিনিয়োগ আনার লক্ষ্যেই স্পেন এবং সংযুক্ত আরব আমিরশাহি মিলিয়ে তিন শহরে তিনটি বাণিজ্য সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেনের মাদ্রিদ থেকে শুরু করে দুবাই পর্যন্ত ছিল এই সফর। শিল্পের জন্য বাংলার মাটি কতটা উর্বর এবং এ রাজ্যে তার সম্ভাবনাময়তার কথা মাদ্রিদে স্পেনের বণিক মহলের সামনে তা তুলে ধরেছিলেন মমতা। বিদেশের শিল্পপতিদেরও বাংলায় বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দেশ বিদেশের একাধিক শিল্পপতিদের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। হাতে সময় বেশি নেই, তাই এখন থেকেই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে নবান্নে সেই সংক্রান্ত আলোচনাই হতে চলেছে বলে খবর।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...