Thursday, June 25, 2026

হঠাৎ নবান্নে ঋতাভরী: কী কথা মুখ্যমন্ত্রী সঙ্গে!

Date:

Share post:

মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। দীর্ঘ ৩০ মিনিট ধরে বৈঠক করেন তিনি। কী ছিল একান্ত বৈঠকের বিষয়বস্তু?

সম্প্রতি, সমাজমাধ্যমে একটি পোস্ট করে অভিনেত্রী ঋতাভরী জানিয়েছিলেন, অতীতে তিনি টলিপাড়ায় যৌন হেনস্থার শিকার হয়েছেন। সোশাল মিডিয়ায় স্পষ্ট তিনি জানিয়ে ছিলেন, “হেমা কমিশনের রিপোর্ট মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তার ঘটনাগুলোর পর্দা ফাঁস করে দিয়েছে। এই ঘটনা আমাকে ভাবতে বাধ্য করেছে আমাদের ইন্ডাস্ট্রিতে এমন কোনও পদক্ষেপ কেন নেওয়া হয় না? একাধিক অভিযোগ প্রকাশ্যে আসছে। আমার সঙ্গে আমার চেনা পরিচিতর সঙ্গেও এমনটা হয়েছে। নোংরা মন ও ব্যবহার নিয়ে নায়ক/প্রযোজক/পরিচালক দিনের পর দিন কাজ করে চলেছে। কোনও সমস্যাও হচ্ছে না। আবার আর জি করের নির্যাতিতার বিচার চেয়ে তাঁদের মোমবাতি হাতেও দেখা যাচ্ছে।”এ বার বাংলা সিনেমা জগতে যৌন হেনস্থা রুখতেই নাকি উদ্যোগী ঋতাভরী।

সূত্রের খবর, ঋতাভরী নাকি হেমা কমিশনের ধাঁচে একটি কমিটি তৈরির প্রস্তাব উত্থাপন করেছেন। মুখ্যমন্ত্রীও নাকি চাইছেন হেমা কমিশনের ধাঁচে একটি কমিটি তৈরি হোক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে। যে কমিটি বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সর্ব স্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করবে। খবর মিলেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকি সন্তুষ্ট অভিনেত্রী।

আরও পড়ুন- আত্মহত্যা করতে এসে রেল লাইনে ঘুম কিশোরীর! তারপর যা হল…

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...