Friday, June 19, 2026

রোহিত শর্মাকে কি আদৌ রাখবে মুম্বই ইন্ডিয়ান্স?তৈরি হয়েছে ধোঁয়াশা

Date:

Share post:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমে মেগা অকশন হবে। যদিও বিষয়টি নিয়ে বোর্ডের তরফে এখনও কিছু ঘোষণা করা হয়নি। কতজন প্লেয়ার রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি, রিটেনশন থাকবে কিনা, রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা যাবে কিনা। এমন নানান প্রশ্ন সামনে এসেছে।রোহিত শর্মাকে মুম্বই ইন্ডিয়ান্স রাখবে কিনা সেটাও প্রশ্ন। কিন্তু রোহিত কি আদৌ মুম্বই ইন্ডিয়ান্সে থাকতে চাইবেন? মেগা অকশনে কি দেখা যাবে আইপিএলের অন্যতম সফল অধিনায়ককে?এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

আসলে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে রোহিতের মানসিক দূরত্ব যে তৈরি হয়েছে, গত আইপিএলের ঘটনাই তার প্রমাণ। প্রত্যাশিত ভাবেই রোহিতকে রিটেন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। একই ভাবে গুজরাট টাইটান্সও হার্দিককে রেখেছিল। দু-জনকেই অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল।রোহিতের আইপিএল ভবিষ্যৎ নিয়ে দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করছেন, রোহিতকে নিয়ে ব্যাপক টানাটানি হবে। ইউটিউব শো-তে এক সমর্থকের প্রশ্নে আকাশ চোপড়া বলেছেন, আমার মনে হয় না রোহিতকে রিটেন করা হবে। এই মুহূর্তে আমার কাছে নিশ্চিত কোনও তথ্য নেই, তবে যেটুকু বুঝতে পারছি, রোহিতকে ছেড়ে দেওয়া হবে। হয়তো ট্রেডিংয়ে কোনও দলে যাবে ও। রোহিত অকশনে যাবে না এটুকু বলা যায়।মুম্বই ইন্ডিয়ান্সে ওর সফর শেষ বলেই মনে হচ্ছে। ট্রেডিং হলে রোহিতকে নিয়ে বেশ কিছু দলের মধ্যে টানাটানি হবে। পাঞ্জাব কিংস, লখনউ সুপার জায়ান্টস আগ্রহ দেখিয়েছে রোহিত শর্মাকে নিয়ে।











Related articles

গয়না কেনার আগে দেখে নিন শুক্রবার কলকাতায় সোনা-রুপোর নতুন দাম

সোনা বা রুপো কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং...

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...