Friday, June 19, 2026

কাউন্টিতে চাহালের ঘূর্নিতে ধরাশায়ী ডার্বিশায়ার, জোরাল জাতীয় দলে ফেরার দাবি

Date:

Share post:

সদ্য ঘোষণা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল। আর সেখানে সুযোগ পাননি যুজবেন্দ্র চহাল। ২৪-এর টি টোয়েন্টি বিশ্বকাপে দলে থাকলেও, এবার মেলেনি প্রথম এগারোতে থাকার সুযোগ।আসলে সাম্প্রতিক সময়ে কোনও আন্তর্জাতিক সিরিজেই ডাক পাননি তিনি। তবে কাউন্টিতে তার পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছে যে তিনি ছন্দে রয়েছেন। নর্দ্যাম্পটনশায়ারের হয়ে খেলা চহাল ডার্বিশায়ারের বিরুদ্ধে নিলেন পাঁচ উইকেট। এরপরেই তাকে জাতীয় দলে ফেরানোর দাবি উঠেছে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ডিভিশন-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ডার্বিশায়ার ও নর্দ্যাম্পটনশায়ার। শুরুটা যদিও ভালো হয়নি নর্দ্যাম্পটনের। ব্যর্থ ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী ক্যাপ্টেন পৃথ্বী শ। যদিও সইফ জায়েবের ৯০ এবং জাস্টিন ব্রডের ব্যাটে প্রথম ইনিংসে ২১৯ রানে থামে নর্দ্যাম্পটনশায়ার। তারপরই বল হাতে ম্যাজিক দেখান ভারতের লেগস্পিনার চাহাল। পাঁচ উইকেট নিতে তিনি খরচ করেন মাত্র ৪৫ রান। চাহাল ঘূর্ণিতে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় ডার্বিশায়ার।

ভারতের হয়ে টেস্ট ম্যাচে এখনও অভিষেক না হলেও সাদা বলের ক্রিকেটে একসময় নিয়মিত সদস্য ছিলেন চাহাল। কুলদীপের সঙ্গে জুটি বেঁধে বিপক্ষের দলকে ধরাশায়ী করেছে এই জুটি। তবে বর্তমানে দলের বাইরে যুজবেন্দ্র চহাল। কিন্তু কাউন্টিতে চাহালের এই পারফরমেন্সের পর তাকে দলে ফেরানোর বিষয়ে ফের দাবি উঠতে শুরু করেছে।











Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...