Friday, June 26, 2026

জীবন না থামিয়ে চলুক প্রতিবাদ! ‘তিলোত্তমা টোটো স্ট্যান্ডে’ চালকের আসনে মহিলারা

Date:

Share post:

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় গোটা রাজ্য উত্তাল। চারদিকে চলছে আন্দোলন-প্রতিবাদ। এবার ন্যায় বিচারের দাবি সরব রেখেই নারী সুরক্ষা নিশ্চিত করতে অভিনব পথ দেখাল বাংলা পক্ষ। তাঁদের উদ্যোগে পথ চলা শুরু হল মহিলা পরিচালিত ‘তিলোত্তমা টোটো স্ট্যান্ড’-এর।

আন্দোলন চলুক, চলুক প্রতিবাদ। তবে কোথাও যেন থমকে না যায় প্রতিদিনের জীবন। এবার সেই চিন্তা ভাবনাকেই বাস্তব রূপ দিতে চলেছে সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত তিলোতমা টোটো স্ট্যান্ড। আজ, বুধবার দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট পর্যন্ত চালু হল টোটো পরিষেবা। অন্যদিকে এই টোটো স্ট্যান্ডটি পরিচালিত হবে সম্পূর্ণ মহিলাদের দ্বারাই। চালকের আসনেও দেখা যাবে মহিলাদেরই।

মহিলা চালকদের দিয়ে মহিলাদের সুরক্ষার জন্যই এই টোটো রুটের সূচনা করা হয়েছে। ফলে মহিলারা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তেমনই আবার মহিলা চালকরাও আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে উঠবেন। মহিলাদের ক্ষমতায়নের জন্য এই উদ্যোগ বেশ তাৎপর্যপূর্ণ। এই বিষয়ে বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা জেলার কোষাধ্যক্ষ অর্পণ ঘোষ বলেন, “সংশ্লিষ্ট রুটে দিনভরই বহু মানুষ যাতায়াত করেন। ১২টি টোটো দিয়ে শুরু হলেও আগামীদিনে টোটোর সংখ্যা বাড়বে।”

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...