Wednesday, June 24, 2026

‘অরাজনৈতিক’ ডাক্তার মঞ্চে বিজেপি নেত্রী পামেলা কেন? নাম না করেই নিশানা কুণালের 

Date:

Share post:

স্বাস্থ্যভবনের (Swasthya Bhawan) সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ নাকি ‘অরাজনৈতিক’ মঞ্চ। কিন্তু হাল্কা হলুদ রঙয়ের পোশাক পরা মহিলাকে দেখে তো আর চিকিৎসক মনে হচ্ছে না। তাহলে কে তিনি? বুধবার রাতে তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন। এরপরই একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দেন তিনি। “এটা কোথাকার ছবি? ইনি কে? সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তা কি ঠিক? ইনি যদি তিনি হন, তা হলে ইনি এখানে কেন? ইনি এলেন, না ডাকা হল? ডাকা হলে কেন হল? যদি কেউ স্পষ্ট করে ঘটনাস্থল এবং চরিত্রগুলি জানাতে পারেন, পোস্ট করবেন প্লিজ। আমি কনফিউজড।” ছবি দেখে অবশ্য বুঝতে বাকি ছিল না যে এই মহিলা মাদক পাচারের অভিযোগ গ্রেফতার হওয়া বিজেপি নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami)। তথাকথিত ‘অরাজনৈতিক’ বলে দাবি করা প্রতিবাদী মঞ্চে তাঁর উপস্থিতিতে ডাক্তারদের আন্দোলনের উদ্দেশ্য নিয়েও এবার সন্দিহান সমাজমাধ্যমের একাংশ।

কুণাল তাঁর প্রথম পোস্টে অবশ্য পামেলার নাম বা তাঁর কোনও কার্যকলাপের কথা উল্লেখ করেননি। কিন্তু বিজেপি নেত্রী নিজে থেকেই সাফাই গাইতে শুরু করেন যে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী টিম এবং সুপ্রিম কোর্টও তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়ার পরেই তিনি নাকি চিকিৎসকদের প্রতিবাদে সামিল হয়েছেন। এরপর পদ্মনেত্রী নিজের কিছু ছবি এক হ্যান্ডেলে পোস্ট করতেই এক হাত নেন কুণাল। লেখেন, “বিজেপি নেত্রী, একদা মাদক-কাণ্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন। অরাজনৈতিক!” জুনিয়র চিকিৎসকরা যতই তাদের আন্দোলনে কোন পতাকা বা রং নেই বলে দাবি করুন না কেন আসলে যে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করতেই বিরোধীরা এই আন্দোলনকে সমর্থন এবং উস্কানি দিচ্ছে তা বারবারই স্পষ্ট হয়ে উঠছে। মাদক কাণ্ডে একদা গ্রেফতার হওয়া বিজেপি নেত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের ঠিক কীসের যোগাযোগ তা নিয়ে পরিষ্কার কোনও উত্তর দিতে পারেননি জাস্টিসের দাবিতে আন্দোলনরত ডাক্তারবাবুরা।


Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...