Friday, April 3, 2026

শর্তসাপেক্ষে হাইকোর্টে জামিন মঞ্জুর মানিক ভট্টাচার্যের

Date:

Share post:

নিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সি ইডির (ED )হাতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। ২৩ মাসের মাথায় জামিন পেলেন পলাশীপাড়া বিধায়ক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ (Shubhra Ghosh) ইডির করা মামলায় শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন প্রাক্তন পর্ষদ সভাপতিকে।

নিয়োগ মামলায় ২০২২ সালের ১১ই অক্টোবর মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআইও এই মামলার তদন্ত করছিল কিন্তু তারা প্রাক্তন পর্ষদ সভাপতিকে গ্রেফতার করেনি। গ্রেফতার হওয়ার পর থেকে জেলবন্দি ছিলেন মানিক। একাধিকবার জামিনের আবেদন করেছিলেন, অবশেষে গত ২৯ আগষ্ট তাঁর জামিন-মামলার শুনানি শেষ হয় হাইকোর্টে। তবে ওই দিন রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি ঘোষ। আজ কোর্ট খুলতেই জামিন দিয়ে দেওয়া হলো মানিক ভট্টাচার্যকে। যে চারটি শর্ত তাঁকে মেনে চলতে হবে তা হল-

• তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে

• নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে

• কোনও সাক্ষীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা বা প্রভাব খাটানো কিংবা হুমকি দেওয়া যাবে না

• তদন্তকারী অফিসারের অনুমতি ছাড়া বাইরে কোথাও যাওয়া যাবেনা


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...