Friday, May 15, 2026

আবগারি দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন অরবিন্দ কেজরিওয়ালের

Date:

Share post:

স্বস্তিতে অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। ১০ লক্ষ টাকার বন্ডে আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে (SC) জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির মামলা থেকে আগেই জামিন পেয়েছিলেন, এবার সিবিআই এর মামলা থেকেও জামিন আপ সুপ্রিমোর। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে বাড়তি অক্সিজেন পেল আম আদমি পার্টি। ইতিমধ্যেই উচ্ছ্বাস শুরু হয়েছে কর্মী সমর্থকদের মধ্যে।

দীর্ঘ ৬ মাস পর আবগারি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ তাঁর জামিন দেন। গত ৫ সেপ্টেম্বর শুনানি শেষ কই গেলেও রায়দান স্থগিত ছিল। আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট  কেজরিওয়ালকে গ্রেফতার করে। তারপর একই মামলায় সিবিআই তরফ থেকেও তাঁকে গ্রেফতার করা হয়। ইডির পর সিবিআইয়ের এই পদক্ষেপকে কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি ‘ইনসিওরেন্স অ্যারেস্ট’ বলে অভিহিত করেছিলেন। কেন্দ্রীয় এজেন্সির সমালোচনা করে সুপ্রিম কোর্টে সিংভি বলেছিলেন, ওটা করা হয়েছে যাতে বিধানসভার ভোটের আগে কেজরিওয়াল জেলবন্দি থাকতে পারেন ও তাঁর দল অসুবিধের মধ্যে পড়ে।আবগারি দুর্নীতি মামলায় এ যাবৎ যাঁদের গ্রেফতার করা হয়েছিল প্রত্যেকেই জামিন পেয়েছেন। এই তালিকায় রয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, আপের রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং এবং তেলেঙ্গানার বিআরএস নেত্রী কে কবিতা। এবার জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিন বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বলেন, ইডি মামলায় মুক্তি পাওয়ার ঠিক আগে সিবিআইয়ের গ্রেফতারির প্রয়োজন কী ছিল তা তাঁর বোধোগম্য নয়। রায় দেওয়ার সময় বিচারপতি ভুঁইয়া সিবিআইয়ের কড়া সমালোচনা করে বলেন, দেশের এক অগ্রগণ্য তদন্তকারী সংস্থা এটা। দেশের স্বার্থেই তাদের সমালোচনার ঊর্ধ্বে থাকা দরকার। মানুষ যেন মনে করে সিবিআইয়ের তদন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। জামিন দেওয়া হলেও শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে,

কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপাল ভি কে সাকসেনার অনুমতি ছাড়া সচিবালয় বা মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না

সরকারি ফাইলে সই করতে পারবেন না

মামলা সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না

কোনও সাক্ষীর সঙ্গে কথাও বলতে পারবেন না

সুপ্রিম কোর্টের দেওয়া প্রথম দুটি শর্ত অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকলেও জেলমুক্তির পরও মুখ্যমন্ত্রিত্ব করতে পারছেন না অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ তিহাড় জেল ভিতরে ও বাইরে থাকার মধ্যে তাঁর সরকারি দায়িত্ব পালনের নিষেধাজ্ঞায় কোনও ফারাক হচ্ছে না।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...