Thursday, June 25, 2026

প্রাক পুজো প্রস্তুতি শুরু, শনি-রবিতে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত

Date:

Share post:

বাঙালি শ্রেষ্ঠ উৎসব আসতে আর মাত্র ২৫ দিন বাকি। আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের আবহে এই মুহূর্তে রাজ্যবাসীর মন ভাল নেই। কিন্তু দুর্গাপুজো তো আর থেমে থাকবে না, রাস্তাঘাটে আস্তে আস্তে কেনাকাটার ভিড় বাড়ছে। তাই চলতি সপ্তাহ থেকেই উইকেন্ডে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। আগামিকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর থেকে শনি ও রবিবার থেকে অতিরিক্ত মেট্রো চলবে।

মেট্রোরেলের (Metro Rail) তরফে জানানো হয়েছে চলতি সপ্তাহ এবং আগামী সপ্তাহে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে বাড়তি ২৮টি মেট্রো চলবে। তারপরের দুই শনিবার অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর এই সংখ্যাটা আরও বাড়বে।এই দু’টি শনিবার বছরের অন্যান্য সময়ের তুলনায় ৫৪টি বাড়তি মেট্রো চালাবে রেল। অর্থাৎ বছরের অন্য সময় শনিবার এই নর্থ-সাউথ করিডরে সারাদিনে ২৩৪টি মেট্রো চলে যা বেড়ে ২৮৮ হবে। রবিবার এই করিডরে ১৩০টি মেট্রো যাতায়াত করলেও ১৫, ২২, ২৯ সেপ্টেম্বর এবং ৬ অক্টোবর—এই চারটি রবিবারে বাড়তি পরিষেবা পাবেন যাত্রীরা, চলবে ১৯৬টি মেট্রো। প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হবে না। মাঝের সময়টার জন্য নতুন সূচি দ্রুতই মেট্রো স্টেশনগুলিতে উপলব্ধ হবে।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...