Wednesday, June 24, 2026

আজ থেকে শুরু আইএসএল, মুখোমুখি মোহনবাগান-মুম্বই, তৈরি সবুজ-মেরুন

Date:

Share post:

আজ থেকে শুরু আইএসএল। প্রথম ম্যাচে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটি এফসি। কোচ জোসে মোলিনার হাত ধরে নতুন মরশুম শুরু বাগানের। নতুন মরশুমে নিজদের সেরা পারফরম্যান্স দিতে তৈরী বাগান ব্রিগেড।

গত মরশুমে মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জয় করেছিল মোহনবাগান। তবে ঘরের মাঠে এই মুম্বই-এর কাছে হেরে আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি সবুজ-মেরুন। নতুন মরশুম, নতুন কোচ, তাই তো ম্যাচের আগে জানিয়ে দিলেন পুরনো কিছু মনে আর না রেখে নতুন করে শুরু করতে তৈরি মোহনবাগান। এই নিয়ে বাগান কোচ মলিনা বলেন, “ গতবারের বেশ কিছু ম্যাচ দেখেছি ঠিকই। কিন্তু এটা নতুন মরশুম। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নতুন ফুটবলারেরাও এসেছে। আমি নিজেও ছিলাম না গতবার। তাই পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। গতবার কী হয়েছে তা মাথাতেই রাখছি না।” এরপর বাগান কোচ আরও বলেন, “ মানসিক ভাবে আমরা তৈরি। দুটো দলের মান একই রকম। মানসিক ভাবে আমরা ওদের থেকে এগিয়ে থাকতে চাই। আশা করি মাঠে নেমে আমার ছেলেরা নিজেদের সেরাটাই দেবে।”

ডুরান্ড কাপের ফাইনালে উঠেও হার। তবে আইএসএল-এর প্রথম ম্যাচে নামার আগে এইসব মাথাই রাখতে চান না। তবে দলের এখনও উন্নতি করতে হবে বলেই জানান মলিনা। তিনি বলেন,” দলের ফুটবলারেরা যেভাবে পরিশ্রম করেছে তাতে আমি খুশি। ওরা প্রত্যেকে নিজেদের দায়িত্ব পালন করেছে। তবে এখনও অনেক উন্নতি করতে হবে। ডুরান্ড কাপ প্রস্তুতির সঠিক মঞ্চ নয়। মাত্র ছ’সপ্তাহ কোনও দলকে ফিটনেস বা বোঝাপড়ার দিক থেকে সেরা পর্যায়ে তুলে আনা যায় না। আরও সময় দরকার। আমরা ডুরান্ড কাপ ভুলে গিয়েছি। এখন যাবতীয় নজর আইএসএলে।

আরও পড়ুন- শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডির হাত ধরে আইএসএল-এর নতুন জার্সি সামনে আনল মহামেডান

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...