Saturday, April 4, 2026

সন্দীপের শ্যালিকার বাড়ি থেকে উদ্ধার মেডিক্যাল পরীক্ষার উত্তরপত্র!

Date:

Share post:

আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) শ্যালিকার বাড়ি থেকে উদ্ধার ২০০ পাতার উত্তরপত্র! এর পাশাপাশি দলিল, সম্পত্তির কাগজপত্র, সরকারি টেন্ডারের কপিও মিলেছে বলে খবর ইডি (ED ) সূত্রে। টাকার বিনিময় সন্দীপের বিরুদ্ধে পরীক্ষার নম্বর বাড়ানোর অভিযোগ আগেই উঠেছিল। এবার তাঁর আত্মীয়র বাড়ি থেকে উত্তরপত্র মেলায় প্রাক্তন অধ্যক্ষের মেডিক্যাল দুর্নীতির যোগ আরও স্পষ্ট হচ্ছে বলেই মনে করছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।

স্বাস্থ্য পরিষেবায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষের একাধিক আত্মীয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। স্ত্রী সঙ্গীতা ঘোষ এবং শ্যালিকা অর্পিতা বেরাকে প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তার আগে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় প্রাক্তন অধ্যক্ষের শ্যালিকার বাড়িতে প্রায় ১০ ঘণ্টা তল্লাশি করা হয়েছে। সেখান থেকেই বিপুল উত্তরপত্র মেলে বলে খবর।


Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...