Tuesday, April 14, 2026

করমপুজোয় পূর্ণ দিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের

Date:

Share post:

করমপুজো উপলক্ষ্যে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার, নবান্নে অর্থ দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সব সরকারি, আধা সরকারি অফিস এবং সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চা বাগানে কর্মরত শ্রমিকদের সবেতন ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। গত বছর নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, “সবেবরাত ও করমপুজোয় (Karam Pujo) ছুটি দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে নেওয়া হল।“এই বছর রাজ্য অর্থ দফতরের প্রকাশিত ছুটির তালিকায় করম পুজোর (Karam Pujo) উল্লেখ ছিল না। এ বার সরকারি কর্মীদের জন্য চলতি বছরই সেই ছুটি ঘোষণা করা হল। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে করমপুজো ধুমধাম করে পালিত হয়। বিভিন্ন জনজাতির মানুষজন এই পুজোয় অংশ নেন। রীতি মেনে, করম গাছের ডালে দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা হয় বিশেষ দিনে।










Related articles

IPL:’টাইগার জিন্টা হ্যায়’! প্রীতির দলের জয়ে চর্চায় সলমনের পোস্ট ঘিরে জোর চর্চা

ঠিক এক যুগ আগের কথা। সালটা ২০১৪। সোশ্যাল মিডিয়ায় করেই সলমন খান (Salman Khan) প্রশ্ন ছুঁড়েছিলেন, "জিন্টার টিম...

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...