Thursday, June 25, 2026

বিনা চিকিৎসায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছেই। আজ ৩৩ দিনে পড়েছে সেই কর্মবিরতি।শত অনুরোধেও তারা কর্মবিরতি প্রত্যাহার করেননি। এরই পাশাপাশি তাদের কর্মবিরতি ৩৩ দিনে পড়ল।ব্যাহত সরকারি হাসপাতালের পরিষেবা।স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যে বিনা চিকিৎসায় ২৯ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে প্রায় ৭০ হাজার রোগীকে ভর্তি নেওয়া যায়নি। সাত হাজারের বেশি পূর্ব পরিকল্পিত অস্ত্রোপচার করা সম্ভব হয়নি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক যে জুনিয়র ডাক্তারদের দীর্ঘ টানা কাজ বন্ধ রাখার কারণে স্বাস্থ্য পরিষেবায় ব্যাঘাতের কারণে আমরা ২৯টি মূল্যবান জীবন হারিয়েছি।শোকাহত পরিবারগুলির প্রতি সাহায্যের হাত প্রসারিত করার জন্য, রাজ্য সরকার একটি টোকেন আর্থিক ত্রাণ ঘোষণা করেছে। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের ২ লাখ টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত, আরজি কাণ্ডের পর থেকেই বিচারের দাবিতে তাদের এই কর্মবিরতি চলছে।সুপ্রিম কোর্ট তাদের কাজে ফেরার সময়সীমা বেধে দিলেও, তাতে তারা সাড়া দেননি।মুখ্যমন্ত্রীও অনুরোধ করেছেন, কিন্তু তারা নিজেদের দাবিতে অনড়।প্রভাব পড়েছে সরকারি হাসপাতালের পরিষেবার ওপর।সাধারণ মানুষ এতদিন ধরে কর্মবিরতির জন্য সরকারি হাসপাতালের পরিষেবা পাচ্ছেন না।দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার, কিন্তু ডাক্তাররা তাদের কর্মবিরতি তুলতে নারাজ।

 

 











Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...