Wednesday, June 24, 2026

বাড়ির নতুন পোষ্যকে আদরে ব্যস্ত প্রধানমন্ত্রী, গো-রক্ষার বার্তা

Date:

Share post:

তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসার পরে অন্তত পাঁচটি দেশ ঘুরে ফেলেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রিত্বে থাকা সময়কালে একবারও মনিপুরে পা রাখেননি তিনি। লোকসভা নির্বাচনের পর থেকে ফের জ্বলতে শুরু করেছে মনিপুর। আগুন নেভানোর আবেদন জানিয়েছেন খোদ বিজেপির বিধায়ক। কিন্তু মনিপুরের মানুষের জ্বলন্ত পিঠে হাত না বুলিয়ে নিজের বাসভবনে পোষ্যকে আদর করতে ব্যস্ত নরেন্দ্র মোদি। রোমের পতনের সময় নিরো মনের সুখ মেটাতে বেহালা বাজাচ্ছিলেন। নিরোর সঙ্গে কোনও সম্পর্কে না থাকা মোদিও নির্বাচনের আগে বারবার জওয়ানদের মৃত্যুর সাক্ষী থাকা কাশ্মীর বা মনিপুরের কথা ভুলে বাসভবনের পোষ্যকে আদরে মাতলেন।

প্রধানমন্ত্রীর বাসভবন ৭, লোককল্যাণ মার্গে একটি বাছুর জন্ম নেয়। সেই বাছুরটিকে নিয়ে নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দেন নরেন্দ্র মোদি। বাড়িতে ও পরিবারে নতুন সদস্য বলে সেটিকে সম্বোধন করেন মোদি। বাছুরটির মাথায় একটি সাদা দাগের কারণে তার মাথায় আলোর রেখার মতো দেখতে লাগে সেটিকে। তাই প্রধানমন্ত্রী নিজে বাছুরটির নামকরণও করেন দিব্যজ্যোতি। কখনও নিজে বাছুরটিকে চুমু খান। কখনও বাছুরটি তাঁর গাল চেটে দেয়।

প্রধানমন্ত্রী নিজে দীপজ্যোতির ছবি প্রকাশের পরে মুহূর্তে ভাইরাল হয়ে যায় বাছুরটি। তথাকথিত বিজেপির গো রক্ষক কর্মীরাই সে বিষয়ে বিশেষ ভূমিকা নেয়। যদিও সম্প্রতি বিজেপিরই নাগাল্যান্ড রাজ্যের একটি জেলা শাখা বিজেপির গো-হত্যা বন্ধের নীতির প্রতিবাদ করেছে। তাঁদের দাবি, এই মানসিকতা নাগাল্যান্ডের ফেক জেলার বাসিন্দাদের চিরাচরিত প্রথার বিরোধী। বিজেপির গো ধ্বজ স্থাপনা যাত্রা-র সরাসরি বিরোধিতা করে বিবৃতি জারি করেছে।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...