Wednesday, June 24, 2026

কেমন সম্পর্ক বিরাট-গম্ভীরের ? মুখ খুললেন পীযূষ চাওলা

Date:

Share post:

১৯ সেপ্টম্বর থেকে শুরু হতে চলে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার দল। সেই প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। তবে এই সিরিজের আগে ফের শিরোনামে বিরাট কোহলি-গৌতম গম্ভীরের সম্পর্ক। আর এই নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার পীযূষ চাওলা। জানালেন , বিরাট-গম্ভীরের সঙ্গে এখন আর কোন ঝামেলা নেই।

এই নিয়ে ইউটিউবের একটি অনুষ্ঠানে পীযূষ বলেন, “একবার আমি এবং গৌতি ভাই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমাদের প্রশ্ন করা হয়েছিল, কোহলি ৫০তম শতরান করার সময় কার বলে রান নিয়েছিল? আমি বলতে পারিনি। কিন্তু গৌতি ভাই সঠিক উত্তর দিয়েছিল। তার পরেই বলেছিল, ‘এখন নিশ্চয়ই আপনারা আর বলবেন না যে, আমাদের মধ্যে কোনও ঝামেলা রয়েছে’। আসলে গৌতি ভাই আলাদা একটা মানুষ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা। ” এখানেই না থেমে পীযূষ আরও বলেন, “ গৌতি ভাইয়ের সবচেয়ে ভাল গুণ কোনটা জানেন? ও আপনাকে অনুপ্রাণিত করবে। খোলা মনে খেলতে দেবে এবং সারাক্ষণ পাশে থাকবে। যদি ও আপনার মধ্যে প্রতিভা দেখতে পায় তাহলে আপনার পাশে থাকবে। সে আপনি ১৪টা ম্যাচে যা-ই করুন না কেন। একজন ক্রিকেটারের পাশে দাঁড়ানো খুব বড় ব্যাপার। ”

আরও পড়ুন- এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট ভারতীয় হকি দলের, পাকিস্তানকে হারাল ২-১ গোলে


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...