Wednesday, April 1, 2026

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট ভারতীয় হকি দলের, পাকিস্তানকে হারাল ২-১ গোলে

Date:

Share post:

২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স ভারতীয় হকি দলের। সেমিফাইনালে আগেই পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে আজ ছিল মর্জাদার লড়াই। কারণ আজ ভারতের সামনে ছিল পাকিস্তান। আর সেই ম্যাচে পাকিস্তানকে হারাল ২-১ গোলে। ম্যাচে দুটো গোল অধিনায়ক হরমনপ্রীত সিং-এর।

ম্যাচে এদিন জয় পেলেও, শুরুতে পিছিয়ে পড়ে ভারতীয় দল। বার বার আক্রমণ করে ভারতের ডিফেন্স ভেদ করে গোল করেন পাকিস্তানের নাদিম আহমেদ। তবে সমতা ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি টিম ইন্ডিয়াকে। প্রথম কোয়ার্টারেই গোল শোধ করে দেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং।ঙ্গেই গোলের সুবাদে এই নিয়ে ২০২টি গোল হয়ে গেল ভারত অধিনায়কের। এরপর দ্বিতীয় কোয়ার্টার শুরু হতেই ২-১ গোলে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এবারও নায়ক সেই হরমনপ্রীত। ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি টিম ইন্ডিয়া। যার ফলে শেষ পর্যন্ত ২-১ গোলেই শেষ হয় ম্যাচ। ১৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল ভারত। সোমবার সেমিফাইনালের ম্যাচে নামবেন হরমনপ্রীতরা। অন্যদিকে পাকিস্তান ও দক্ষিণ কোরিয়াও সেমিফাইনালে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন- প্রথম ম্যাচে হাতছাড়া তিন পয়েন্ট, মুম্বইয়ের সঙ্গে ড্র করে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?


Related articles

ব্যর্থ বিজেপির ট্রিপল ইঞ্জিন! ফালাকাটায় ‘টার্গেট’ বেঁধে দিলেন অভিষেক

ছাব্বিশের নির্বাচনে ফালাকাটা বিধানসভায় বিজেপি কচুকাটা হবে! বুধবার ফালাকাটার মিল রোড গ্রাউন্ডে দলীয় প্রার্থী সুভাষচন্দ্র রায়ের সমর্থনে আয়োজিত...

দ্বিতীয় প্রার্থী তালিকা কংগ্রেসের: শ্রীরামপুর থেকে লড়বেন খোদ প্রদেশ সভাপতি

বিধানসভা নির্বাচনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ঘটা করে নিজের প্রার্থী হওয়ার কথা জানিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম...

আগুন কটক হাই কোর্টে! জ্বলন্ত পেট্রোল ছুঁড়ে গ্রেফতার মহিলা

ওড়িশা হাই কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ালো বুধবার। এক মহিলা কটকের হাইকোর্ট চত্বরের বাইরে থেকে জ্বলন্ত পেট্রোল (petrol)...

অধিনায়ককে ছাড়াই মহড়া সানরাইজার্সের, ইডেনে পিচ দেখে অবাক ভিত্তরি

ইডেনে (Eden) প্রথম জয়ের সন্ধানে নামছে সানরাইজার্স হায়দরাবাদ(SRH)। ম্যাচের আগের দিন অপসানাল অনুশীলন ছিল কমলা বাহিনীর। ঈশান কিষান(Ishan...