Wednesday, June 24, 2026

কোহলি আমার অধিনায়কত্বে খেলেছে: কেন বললেন লালু-পুত্র তেজস্বী!

Date:

Share post:

তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ।বাবার দেখানো পথেই এখন হাটছেন তিনি। তবে তিনি যে এককালে খেলেছেন ক্রিকেট। সেকথা সবার জানা। তবে তাঁর অধিনে নাকি খেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। যার কথা বলা হচ্ছে , তিনি আর কেউ নন, তিনি হলেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব। তিনি আচমকাই দাবি করলেন, তাঁর অধীনে একসময় খেলেছেন খোদ বিরাট কোহলি।যা নিয়ে যোর শুরু হয়েছে চর্চা।

এই নিয়ে তেজস্বী যাদব বলেন, “ আমি একজন ক্রিকেটার ছিলাম। এখন কেউ আর সেটা নিয়ে কথা বলে না। বিরাট কোহলি আমার অধিনায়কত্বে খেলেছে। কেউ কি কোনও দিন সেটা নিয়ে কথা বলেছে? কেন এটা নিয়ে কথা হয় না? পেশাদার ক্রিকেটার হিসাবে আমি ভালই খেলতাম। অনেক ভারতীয় ক্রিকেটারই আমার প্রাক্তন সতীর্থ। আমার দুটো লিগামেন্টেই চিড় ধরেছিল বলে খেলা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম।” এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তেজস্বী যাদবের কথা। শুরু হয়েছে যোর চর্চা।

তেজস্বী পেশাদার ক্রিকেটে মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ, দু’টি লিস্ট এ এবং চারটি টি-২০ ম্যাচে খেলেছেন ঝাড়খন্ডের হয়ে।

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে হঙ্কার বাংলাদেশ অধিনায়কের , কী বললেন তিনি ?


Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...