Saturday, March 14, 2026

আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা, বিএফসির কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ ?

Date:

Share post:

২০২৪-২৫ আইএসএল-এর প্রথম ম্যাচেই ধাক্কা ইস্টবেঙ্গল এএফসির। প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ১-০ গোলে হারে কার্লোস কুয়াদ্রাতের দল। প্রথম ম্যাচে দলের খেলা নিয়ে উঠছে অনেক প্রশ্ন। ম্যাচে ইস্টবেঙ্গল রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে বেশিরভাগ সময়ই তাদের চাপে রাখে বেঙ্গালুরু।যার খেসারত দিতে হয় ইস্টবেঙ্গলকে। আর দলের এই পারফরম্যান্সে হতাশ লাল-হলুদ কোচ ।

ম্যাচ শেষে লাল-হলুদ কোচ বলেন, “ আমরা পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করেছি। ম্যাচের শেষ দিকে যখন একজন কম নিয়ে খেলেছি, তখনও লড়াই করেছে ছেলেরা। অনেকগুলো ভাল সুযোগও তৈরি করেছি আমরা। কিন্তু সেগুলো গোলে পরিণত করতে পারিনি। ফুটবল এ রকমই। ফুটবলে এরকম হয়েই থাকে।“ এখানেই না থেমে তিনি আরও বলেন, “ আমাদের ছেলেরা গোল করার অনেক চেষ্টা করেছে। বেঙ্গালুরুর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট পেলে ভাল হত। প্রতিপক্ষের বক্সে অনেকবার হানা দিয়েছে আমাদের ফুটবলাররা। শুরুটা আমরা খারাপ করিনি। যত দিন যাবে আমরা আরও উন্নতি করব।“

দলের পারফরম্যান্সে হতাশ হলেও, তরুণ ফুটবলারদের খেলার প্রশংসা করেছেন কুয়াদ্রাত। লাল-হলুদ কোচ বলেন, “ আমাদের তরুণ ফুটবলাররা ভাল খেলেছে। ওরা যেহেতু সদ্য কলকাতা লিগে খেলে এসেছে, তাই ওদের ফিটনেসও ভাল জায়গায় রয়েছে। ওরা যতটা পেরেছে জায়গা তৈরি করে তা কাজে লাগানোর চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত গোল করতে পারেনি। তবে দলের পক্ষে এটা একটা ভাল ইঙ্গিত। যার ফলে ভবিষ্যতে আমাদের উপকারই হবে।“

আরও পড়ুন- রক্ষণে শক্তি বাড়াল মোহনবাগান , সবুজ-মেরুনে সই নুনো রেইসের


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...