Tuesday, June 23, 2026

রক্ষণে শক্তি বাড়াল মোহনবাগান , সবুজ-মেরুনে সই নুনো রেইসের

Date:

Share post:

দলের রক্ষণ মজবুজ করল মোহনবাগান সুপার জায়ান্ট । এদিন সপ্তম বিদেশি হিসাবে সই করাল নুনো রেইসকে। এদিন এমনটাই জানান হয় মোহনবাগানের পক্ষ থেকে। পর্তুগালের ডিফেন্ডার খেলতে পারেন সেন্ট্রাল মিডিও হিসাবেও। জেমি ম্যাকলারেনের সতীর্থ নুনো রেইস। একসঙ্গে খেলেছেন মেলবোর্ন সিটিতে। জানা যাচ্ছে, ভারতে আসার জন্য ইতিমধ্যে ভিসার আবেদন করেছেন নুনো।

মোহনবাগানে সই করার আগে ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস, বুলগেরিয়ার এবং অস্ট্রেলিয়ার এ লিগে খেলেছেন নুনো। নুনো সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন মেলবোর্ন সিটিতেই। অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে দুবার এ লিগ এবং একবার চ্যাম্পিয়নশিপ জিতেছেন নুনো। ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত মেলবোর্ন সিটিতে খেলেছেন তিনি। সেখানেই ড্রেসিংরুম ভাগ করেছেন ম্যাকলারেনের সঙ্গে। সবুজ-মেরুনে যোগ দিয়ে উচ্ছ্বসিত নুনো। তিনি মোহনবাগান মিডিয়া টিমকে বলেন, “ আমার কাছে অনেকগুলো ক্লাবে খেলার প্রস্তাব ছিল। ভারতের, এমনকী কলকাতার ক্লাবেরও প্রস্তাব ছিল। কিন্তু মোহনবাগানে আমি সই করলাম ক্লাবের ঐতিহ্য, পরম্পরা এবং ধারাবাহিক সাফল্য দেখে। ম্যাকলারেন-সহ বেশ কয়েকজন ফুটবলারকে চিনি যারা এই ক্লাবের জার্সিতে খেলেছেন। তাদের থেকে আমি মোহনবাগান সম্প্ররকে জেনেছি। আমি সবুজ-মেরুন সমর্থকদের কথা শুনেছি। আমি অপেক্ষায় মোহনবাগান জার্সি গায়ে মাঠে নামতে। নিজের সেরাটা দেওয়ার চেস্টা করব। ”

আরও পড়ুন- ফের দ্বিতীয় নীরজ চোপড়া, অল্পের জন্য হাতছাড়া শীর্ষস্থান


Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...