Tuesday, June 23, 2026

অস্থির সময়ে মহানগরীতে বিক্রান্ত মাসে, কলকাতার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা 

Date:

Share post:

শহর কলকাতা (Kolkata) জুড়ে এখন শুধুই আন্দোলনের ঘনঘটা। আর জি করে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকেই প্রতি রাতে মোমবাতি হাতে প্রতিবাদ মিছিলে শামিল হচ্ছেন নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই। রবিতেও রয়েছে মহামিছিল। অনেকেই বলছেন, এই কলকাতা ভীষণ রকমের অচেনা। তবে উত্তাল-অস্থির সময়ে মহানগরীতে এসে সংস্কৃতির শহরের প্রশংসায় পঞ্চমুখ বলিউড অভিনেতা বিক্রান্ত মাসে (Vikrant Massey)। না কোন ছবির প্রমোশন নয় বরং একটি আলোচনা চক্রে যোগ দিতে মহানগরীতে আসেন ‘টুয়েলভথ ফেল’ (12th Fail) অভিনেতা। কলকাতার (Kolkata) প্রসঙ্গ আসতেই তিনি বলেন, এই শহরের মতো এত মানবিক শহর খুঁজে পাওয়া মুশকিল, যেখানে গভীর রাতে খিদে পেলেও কাউকে খালি পেটে থাকতে হয় না।

সিনেমার জন্য অভিনেতার দেশ বিদেশ ঘুরতে হয়। তাই নানা শহরের অভিজ্ঞতা সঞ্চয় করেন তাঁরা। আলোচনাচক্রে কলকাতার প্রসঙ্গ উঠতেই বিক্রান্ত বলেন, ‘আমেরিকার আভিজাত্য নিয়ে অনেক কথা বলা হয় বটে কিন্তু সেখানে মাঝরাতে খিদে পেলে খাবার পাওয়া যায়না। কিন্তু মুম্বই, কলকাতার মতো শহরে গভীর রাতে কাউকে খালি পেটে থাকতে হয় না।’ অভিনেতা দিন কয়েক আগেই নারী সুরক্ষা নিয়ে সুর চড়িয়ে ছিলেন। ধর্ষণের মতো জঘন্য অপরাধের শাস্তি ফাঁসি হওয়া উচিত বলেন মন্তব্য করে ছিলেন তিনি।


Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...