Sunday, May 10, 2026

ফের ফেডারেশন বনাম ডিরেক্টরস গিল্ডের লড়াই, স্বরূপের বিরুদ্ধে মামলা পরিচালকদের!

Date:

Share post:

ফের মুখোমুখি সংঘাতে ফেডারেশন (FCTWA) বনাম ডিরেক্টরস গিল্ড। তবে এবার সিনেমা তৈরি করা নিয়ে কোনও জটিলতা, নেই বরং মহিলা হেনস্থার প্রসঙ্গে ‘মিথ্যে’ অভিযোগ করার জন্যই নাকি সরাসরি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে মানহানির মামলা করলেন পরিচালকরা! নারী সুরক্ষা এবং নিরাপত্তার দাবিতে যখন রাজ্যজুড়ে একাধিক পদক্ষেপ গৃহীত হচ্ছে ঠিক তখনই টলিপাড়ার যৌন হেনস্থা রুখতে ‘সুরক্ষা বন্ধু কমিটি’র ঘোষণা করা হয়েছিল। এরপরই স্বরূপ জানিয়েছিলেন, যৌন হেনস্থার প্রায় ৬০ শতাংশ অভিযোগই পরিচালকদের বিরুদ্ধে রয়েছে। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন বাংলা চলচ্চিত্র জগতের পরিচালকরা (Bengali Film Directors)। ডিরেক্টরস গিল্ডের তরফে গত দুদিনে দফায় দফায় বৈঠক করা হয়েছে। অবশেষে সর্বসম্মতিক্রমে তাঁরা মানহানির মামলার নোটিশ পাঠিয়েছেন স্বরূপ বিশ্বাসকে।

যৌন হেনস্থার এবং নারী নির্যাতনের প্রতিবাদ নিয়ে যখন রাজ্য তোলপাড়, সেই আবহে বাংলা সিনেমা সিরিয়াল জগতের মহিলা কলাকুশলীদের সমস্যার কথা শিরোনামে উঠে আসে। কীভাবে তাঁদের পরিচালক প্রযোজক বা সতীর্থদের যৌন লালসার শিকার হতে হয় তা নিয়ে সরব হয়েছেন প্রথম সারির বেশ কয়েকজন অভিনেত্রী। এরপরই ফেডারেশনের তরফে ‘সুরক্ষা বন্ধু কমিটি’র ঘোষণা করা হয়। এই প্রসঙ্গেই ফেডারেশন সভাপতি বেশিরভাগ পরিচালকদের বিরুদ্ধে অভিনেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগ এবং সংগঠনের সদস্য হিসেবে তাঁদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাল্টা জবাবই ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন (Subrata Sen) জানান, স্বরূপের মন্তব্যে পরিচালকদের বিরুদ্ধে ভ্রান্ত খবর ছড়ানোর চেষ্টা হচ্ছে। পাশাপাশি যেভাবে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে তাতে ৬৩ জন পরিচালক একজোট হয়ে ফেডারেশন সভাপতির মন্তব্যের বিরোধিতায় আইনি পদক্ষেপ করেছেন। এই প্রসঙ্গে অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) জানান যে গিল্ডও ফেডারেশন সভাপতির নামে একাধিক অভিযোগ শুনেছে কিন্তু তথ্য প্রমাণ না থাকায় সংবাদমাধ্যমে কোন ধরণের নেতিবাচক মন্তব্য করেনি। তাঁর আরও মত, যে কিছুদিন আগে পরিচালক- টেকনিশিয়ান যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, তারই শোধ তুলতেই নাকি স্বরূপের তরফে এমন আক্রমণ শুরু হয়েছে। সূত্রের খবর গিল্ডের তরফে মানহানির যে মামলা করা হয়েছে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে হরনাথ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), অনিরুদ্ধ রায়চৌধুরী, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), পরমব্রত চট্টোপাধ্যায়,জয়দীপ মুখোপাধ্যায়-সহ ৬৩ জন পরিচালক স্বাক্ষর করেছেন। এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশাবাদী সুব্রত সেন। স্বরূপ বিশ্বাস এই প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি, শুধু জানিয়েছেন আইনি নোটিসের জবাব আইন মেনেই নেওয়া হবে। এই ঘটনার কথা জানাজানি হতেই অনেকে মনে করছেন আরও একবার গিল্ড বনাম ফেডারেশনের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠলো।


Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...