Tuesday, June 23, 2026

মূল অভিযোগে অভিযুক্ত নয়! অভিজিতের ৩দিনের CBI হেফাজত

Date:

Share post:

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার গ্রেফতার করে রবিবারই শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। সেখানে আর জি করের চিকিৎসক ধর্ষণ খুনের মূল ঘটনায় অভিযুক্ত নয় বলেই দাবি করে সিবিআই। তবে কর্তব্যে গাফিলতি ও ঘটনাস্থল পরিবর্তন হওয়ার অভিযোগ অভিজিৎ মণ্ডলের ওপর আনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্ট যে টাইম লাইন নিয়ে প্রশ্ন তুলেছিল, তার উত্তর খুঁজতেই টালা থানার ওসিকে গ্রেফতার বলে দাবি সিবিআইয়ের। কার্যত সুপ্রিম শুনানির আগে সিবিআইয়ের পক্ষে খাঁড়া করার মতো কিছু তুলে ধরতেই গ্রেফতার অভিজিৎ ও সন্দীপ। আদালত তাঁদের তিনদিনের সিবিআই হেফাজত মঞ্জুর করে।

রবিবার কড়া নিরাপত্তায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও সন্দীপ ঘোষকে শিয়ালদহ আদালতে পেশ করে সিবিআই। ঘটনার দিন দুজনের মধ্যে দীর্ঘ কথোপকথনের প্রেক্ষিতে তদন্ত শুরু করে সিবিআই। ঘটনার পরে অভিযোগ দায়ের করতে দীর্ঘ সময় নষ্ট হয় কেন, তার উত্তর খুঁজছে সিবিআই। সেক্ষেত্রে আদালতে সিবিআই দাবি করে, মূল অভিযোগে অভিযুক্ত নন পুলিশ কর্মী। ঘটনাস্থলে যে পরিবর্তন হয়েছে তাতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের কোনও যোগ রয়েছে কিনা, তা খুঁজছে সিবিআই। সেই তদন্তে দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আর্জি জানানো হয়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে শনিবার দুপুর পর্যন্ত কোনও সদর্থক পদক্ষেপ ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। কার্যত মূল ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও দিশা খুঁজে পাচ্ছিল না সিবিআই। এবার শুনানি দ্রুত কাছে আসতে যে কোনও উপায়ে সুপ্রিম কোর্টে টিকে থাকার মরিয়া চেষ্টা। হিসাব মতো মঙ্গলবার পর্যন্ত তিনদিনেরই হেফাজতও চাওয়া হয়েছে। অভিজিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮, ১৯৯ ও ৬১/২ ধারায় মামলা রুজু করেছে সিবিআই।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...