Wednesday, June 3, 2026

মার্কিন নির্বাচনের দুই প্রার্থীর সমালোচনায় পোপ ফ্রান্সিস!  

Date:

Share post:

একদিকে অভিবাসন-বিরোধী নীতির কড়া সমালোচনা অপর দিকে গর্ভপাতের অধিকারের সমর্থনকে কটাক্ষ। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ঘিরে এমনটাই অভিমত পোপ ফ্রান্সিসের। রিপাবলিকান এবং ডোমোক্র্যাট প্রার্থীর কেউই ‘মানবতাবাদী নন’ বলেই মনে করছেন তিনি। এক্ষেত্রে, মার্কিন ক্যাথলিক অনুগামীদের নভেম্বরে ভোট দেওয়ার সময় ‘কম মন্দকে’বেছে নিতে হবে বলে জানান পোপ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে পোপ বলেন, অভিবাসীদের স্বাগত না জানানো একটি ‘গুরুতর পাপ’ এবং গর্ভপাতকে ‘হত্যার’ সঙ্গে তুলনা করেছেন তিনি।পোপ বলেন যে, মার্কিন ক্যাথলিক অনুগামীদের বিশদ বিবরণ ছাড়াই নভেম্বরে ভোট দেওয়ার সময় ‘কম মন্দকে’ বেছে নিতে হবে।এদিকে উভয় প্রার্থীই পছন্দের না হলেও ক্যাথলিকদের ভোট দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ভোটে অংশগ্রহণ না করার প্রক্রিয়াকে তিনি কোনওভাবেই সমর্থন করছেন না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্যাথলিক সম্প্রদায়ের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখার বিষয় পোপের এই দৃষ্টিভঙ্গি ভোটের ব‌্যালট বক্সে কতটা প্রভাব ফেলে।

উল্লেখ‌্য, মার্কিন ক্যাথলিকদের প্রায় প্রতিটি ভোটেই গুরুত্বপূর্ণ সুইং ভোটার হিসাবে দেখা হয়। পেনসিলভানিয়া এবং উইসকনসিন-সহ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে ২০ শতাংশের বেশি ক্যাথলিক ভোটার। ফলে পোপের মতামত তাদের ভোটে এবং ব‌্যালট বক্সে প্রভাব ফেলতেই পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 











Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...