Saturday, April 4, 2026

জাতিগত জনগণনা ইস্যু! শরিকি চাপে জেরবার বিজেপি

Date:

Share post:

আরও একবার শরিকি চাপে জেরবার বিজেপি। তৃতীয় মোদি সরকারের শরিক দুটি প্রভাবশালী রাজনৈতিক দল টিডিপি এবং জেডি(ইউ)-র তরফে দাবি তোলা হয়েছে জাতিগত জনগণনা নিয়ে। চলতি মাসের শেষ দিকে গোটা দেশে জনগণনা সংক্রান্ত কাজ শুরু করার প্রস্তুতি যখন চরমে, ঠিক সেই সময়ে সরকারের শরিক দুটি বড় ও প্রভাবশালী রাজনৈতিক দলের জাতিগত জনগণনার দাবি নি:সন্দেহে চাপে ফেলবে বিজেপিকে, এমনই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।

এর আগে ইউপিএসএসি ল্যাটারাল এন্ট্রি এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রবল শরিকি আপত্তির মুখে পড়েছিল মোদি সরকার৷ কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ-র শরিক এলজেপি নেতা চিরাগ পাসোয়ানের অনড় অবস্থানের জেরেই শেষ পর্যন্ত পিছু হটতে হয় মোদি সরকারকে। বাতিল করা হয় ইউপিএসসি-তে ল্যাটারাল এন্ট্রি সংক্রান্ত সরকারি প্রস্তাব৷ সেই ব্যর্থতার রেশ কাটার আগেই এবার জাতিগত জনগণনা ইস্যুতে মোদি সরকারের উপরে চাপ বাড়াতে শুরু করেছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডি(ইউ), এমন দাবিই করা হয়েছে নয়াদিল্লিতে রাজনৈতিক সূত্রে। অন্ধ্রপ্রদেশ ও বিহার দুটি রাজ্যের দুই শাসক দলের এই দাবির মূলে আছে নিজের নিজের রাজ্যের ভোটব্যাঙ্ক অটুট রাখার ভাবনা, এটা বুঝেও কার্যত চুপ করে থাকতে বাধ্য বিজেপি শিবির৷ গোটা পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে অন্য রাজনৈতিক দলগুলিও৷ এবারের লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়া বিজেপি জাতিগত জনগণনার ইস্যুতে শেষ পর্যন্ত শরিকি চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হবে, এমনই অনুমান করা হচ্ছে ওয়াকিবহাল মহল সূত্রে৷

আরও পড়ুন- পানশালায় গোলমালের অভিযোগ! হাওড়ায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সহ ৩ পুলিশ-কর্মী

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...