Tuesday, March 24, 2026

জোড়া গোল করেও খুশি নন মেসি, কারণ জানালেন নিজেই

Date:

Share post:

চোট সারিয়ে ফের মাঠে নেমেছেন লিওনেল মেসি। কোপা আমেরিকা কাপে চোতের পর ফের মাঠে নামেলেন আর্জেন্তাইন সুপারস্টার। ক্লাব ইন্টার মায়ামির হয়ে মাঠে নামেন লিও। আর মাঠে নেমেই গোল করেন LM10। জোড়া গোল করেন তিনি। তবে গোলে ফিরলেও মন ভালো নেই মেসির। কারণ জানালেন নিজেই। মেসি জানান ক্লান্ত হয়ে পড়ছেন তিনি। শরীর দিচ্ছে না।

ম্যাচের পর এক সাক্ষাৎকারে বলেন, “সত্যি বলতে। আমি ক্লান্ত হয়ে পড়েছি। এখানকার গরম আর আর্দ্রতা সহ্য করা যাচ্ছে না। ” মেসির কথায় খেলার পুরো ইচ্ছা থাকলেও খেলতে পারছেন না। জোড়া গোল করলেও তিনি আরও ভাল খেলতে পারতেন বলে মনে করেন মেসি। এই নিয়ে লিও বলেন, “এতদিন মাঠের বাইরে ছিলাম। মাঠে নামার জন্য ছটফট করছিলাম। আমি আরও ভাল খেলতে পারতাম। কিন্তু এত গরমে শরীর দিচ্ছে না।”

এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে মেসির আর্জেন্তিনা। তবে ফাইনালে পুরো খেলতে পারেননি লিও। ফাইনালে চোট পান তিনি। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তারপর থেকে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি।

আরও পড়ুন- আজ আইএসএল-এর অভিযান শুরু মহামেডানের, সাদা-কালো ব্রিগেডের সামনে নর্থইস্ট


Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...