Friday, June 26, 2026

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ, বিশ্বকর্মা পুজোর দিন হবে আকাশ দখল!

Date:

Share post:

‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগান শহর ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। এবার সেই প্রতিবাদের ভাষা মিশে যেতে চলেছে বিশ্বকর্মা পুজোয়। এ বার সেই পুজোয় ঘুড়ি উড়িয়ে আরজি করের ঘটনায় বিচার চেয়ে সরব হবেন ঘুড়িপ্রেমীরা।

‘জাস্টিস ফর আরজি কর’ স্লোগানকে সামনে রেখে ফের ঘুড়ি উড়িয়ে প্রতিবাদের ঝড় তুলতে চায় কলকাতা। বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি উড়িয়ে বিচারের দাবিতে সরব হওয়ার ডাক দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সব ঠিকঠাক থাকলে, আগামিকাল মঙ্গলবার ভোর থেকেই কলকাতার সব প্রান্তে উড়বে প্রতিবাদের এই ঘুড়ি। কোনও ঘুড়িতে লেখা থাকবে, ‘জাস্টিস ফর আরজি কর’, আবার কোনও ঘুড়িতে মোমবাতির ছবি দিয়ে লেখা থাকবে, ‘বিচার পাক অভয়া’। ঘুড়ির রং রাখা হয়েছে কালো। সেই কালো রংয়ের ঘুড়িতেই সাদা রং দিয়ে বিচারের দাবি লেখা হয়েছে।‘ফ্রিডম কাইট ক্লাব’ নামে একটি সংস্থা বিচারের দাবিতে তৈরি ঘুড়ি ইতিমধ্যেই বিতরণ করেছে। তাদের বিতরণ করা ঘুড়িও রয়েছে হরেক রকমের বিচারের দাবিতে স্লোগান। বলা যেতে পারে, ভাদ্র সংক্রান্তিতে বাঙালির বিশ্বকর্মা পুজোয় এ বার লাগতে চলেছে প্রতিবাদের রং। সময়ই বলবে কোন পথে মিলবে সুরাহা।‌সেদিকেই নজর সবার।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...