Tuesday, March 31, 2026

বিদ্যুতের তার জড়িয়ে বিপদ! মাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ছেলের

Date:

Share post:

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল ১৩ বছরের কিশোর। রবিবার এইই মর্মান্তিক ঘটনাটি ঘটে হুগলির পান্ডুয়ায়।মৃতের নাম অরিত্র ঘোষ। পরিবার সূত্রে খবর, বাড়িতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে আহত হন ওই কিশোরের মা। মাকে ওই অবস্থায় দেখে, বাঁচানোর জন্য ছুটে আসে অরিত্র। কিন্তু সেই বিদ্যুতের তারে ছোঁয়া লাগে আহত হয় অরিত্রও। তড়িঘড়ি বাড়ির লোক স্থানীয়দের সহযোগিতায় অরিত্রকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় পান্ডুয়া থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

আরও পড়ুন- নির্যাতিতার পরিবারের দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি কেন উড়িয়ে দিল পুলিশ, আদালতে প্রশ্ন সিবিআইয়ের 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...