Saturday, April 4, 2026

ভারতের সামনে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে শাকিব, ছুঁতে পারেন কপিল দেবকে

Date:

Share post:

১৯ সেপ্টম্বর থেকে শুরু ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ভারতের মাটিতে বসতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের আসর। আর টেস্ট ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। ছুঁতে পারেন কপিল দেব, ইয়ান বথামের কীর্তি।

এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৪০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার কীর্তি থেকে দূরে শাকিব। এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে শাকিব করেছেন ৪৫৪৩ রান। উইকেট নিয়েছেন ২৪২টি। টেস্টে ৪০০০ রানের মাইল ফলক স্পর্শ করলেও ২৫০ উইকেটের মাইল ফলক স্পর্শ করার জন্য আরও ৮টি উইকেট প্রয়োজন শাকিবের। ভারতের বিরুদ্ধে দু’টি টেস্টে ৮টি উইকেট নিতে পারলেই শাকিব টেস্ট ক্রিকেটে ৪০০০ রানের পাশাপাশি ২৫০ উইকেট নেওয়ার নজির গড়বেন। এই কীর্তি গড়তে পারলেই শাকিব বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে নজির গড়বেন।

এই নজিরে শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিস। ১৬৬ টেস্ট খেলে কালিস করেন ১৩২৮৯ রান এবং ২৯২টি উইকেট নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক ১৩১টি টেস্টে ৫২৪৮ রান করার পাশাপাশি নিয়েছেন ৪৩৪টি উইকেট । তৃতীয় স্থানে আছেন বথাম।

আরও পড়ুন- ২০২৪ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় হকি দল


 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...