Monday, March 16, 2026

‘নামী-দামী’ আইনজীবী ইন্দিরার খরচ দিচ্ছে কে? ‘স্বচ্ছতা’ বজায়ে জানাবেন কি জুনিয়র ডাক্তাররা!

Date:

Share post:

স্বচ্ছতা বজায় রাখতে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের লাইভ স্ট্রিমিং, দুপক্ষের ভিডিওগ্রাফির দাবি জানাচ্ছিলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার, ফের সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। সেখানে তাঁদের হয়ে মামলা লড়বেন ‘নামী-দামী’ বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং (Indira Jaising)। স্বচ্ছতার দাবি জানানো আন্দোলনকারীরা কী জানাবেন, এই আইনজীবীর খরচ কে দিচ্ছে? কারণ, সুপ্রিম কোর্টে একদিন হাজির হতে প্রায় ২০ লক্ষ টাকা ফি নেন। জুনিয়র ডাক্তাররা যদি এর জন্য চাঁদা তোলেন- তাহলে সেটাও প্রকাশ্যে আনুন- উঠছে দাবি। একই সঙ্গে মামলা নিয়ে আলোচনার জন্য আন্দোলনকারীদের যে একটি দল দিল্লি গিয়েছে, তাদের বিমানভাড়াই বা এলো কোথা থেকে? এই প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে।সম্প্রতি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একটি অডিও ভাইরাল হয় (ভাইরাল অডিও-র সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। যেখানে শোনা যায়, তাঁরা বলেছেন যে আইনি লড়াইয়ের টাকা নেই তাঁদের। এমনকী আইনজীবী নিয়োগের টাকা কোথা থেকে আসবে তা নিয়েও চিন্তায় তাঁরা। এই পরিস্থিতিতে হঠাৎ ইন্দিরা জয়সিংয়ের মতো একজন আইনজীবীকে কীভাবে নিয়োগ করলেন জুনিয়র ডাক্তাররা! শুধু ইন্দিরারই একদিন কোর্টে হাজির হয়ে মামলা লড়ার ফি না কি প্রায় ১৫ লক্ষ টাকা। তাঁর জুনিয়র-সহ টিম মিলিয়ে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় ২০ লক্ষ টাকা মতো। এই টাকা কোথা থেকে এলো? বারবার স্বচ্ছতার দাবি তোলা আন্দোলনকারীদের এই বিষয়েও স্বচ্ছতা বজায় রাখা দরকার। যদি এই টাকা তাঁরা চাঁদা তুলে জোগাড় করেন, তাহলে সেই বিষয়টিও সামনে আনুন। কারা দিলেন টাকা? সেই টাকা নগদে এসেছে না ব্যাঙ্কের মাধ্যমে- সব বিষয়েই স্পষ্ট হওয়া দরকার বলে মনে করা হচ্ছে। কারণ, প্রথম থেকেই স্বচ্ছতা ও সব কিছু প্রকাশ্যে আনার দাবি জুনিয়র ডাক্তাররাই করছেন।এখানেই খরচের শেষ নয়। মামলা নিয়ে আলোচনা করতে, আইনজীবী নিয়োগ করতে দিল্লি উড়ে গিয়েছে জুনিয়র ডাক্তারদের একটি দল। রাজধানী থেকে সাংবাদিক বৈঠকও করেন তাঁরা। আর জি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্ট (Supreme Court) যে প্রশ্নগুলি তুলেছিল, কার্যত সেগুলিই তুলে ধরে সেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট ও রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার, সুপ্রিম কোর্টে ফের শুনানির আগে সেই প্রশ্নের উত্তর দাবি করে তারা। কিন্তু এই আসা-যাওয়ার খরচ তাঁদের কে দিল? সেই বিষয়ে একটি শব্দও খরচ করেননি সব কিছু প্রকাশ্যে আনার দাবি করা চিকিৎসকরা!গত সোমবার জুনিয়র চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ হয়ে শীর্ষ আদালতে (Supreme Court) লড়েছিলেন আইনজীবী গীতা লুথরা। মঙ্গলবার, সেই জায়গায় সওয়াল করবেন ইন্দিরাকে। সূত্রের খবর, বারবার বৈঠক এড়িয়ে, মাসাধিক কাল কর্মবিরতিতে থেকে এবং সুপ্রিম নির্দেশ না মেনে তাঁরা যে ব্যাকফুটে সেটা ভালোই উপলব্ধি হয়েছে জুনিয়র চিকিৎসকদের। সেই কারণেই আইনজীবী বদলে হালে পানি পেতে চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

সুপ্রিম কোর্টে দুঁদে আইনজীবীদের মধ্যে একজন ইন্দিরা জয়সিং। অনেক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন তিনি। সুপ্রিম কোর্টের শুনানি যাতে ‘সরাসরি সম্প্রচার’ জন্য আদালতের কাছে এই ইন্দিরাই প্রথম আবেদন করেন। এখন যে শীর্ষ আদালতের বেশ কিছু মামলার শুনানির ‘লাইভ স্ট্রিমিং’ হয়, সেটা তাঁর উদ্যোগেই। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী হিসেবে রবিবারই ইন্দিরা জয়সিংএর নাম প্রকাশ্যে আসে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে অনিকেত মাহাত জানান, আইনজীবী হিসেবে ইন্দিরা জয়সিংকে তাঁরা নিয়োগ করেছেন। তিনিই মঙ্গলবার তাঁদের হয়ে সওয়াল করবেন। কিন্তু এই ইন্দিরার ফি কোথা থেকে আসছে? স্পষ্ট করেননি আন্দোলনের মুখ অনিকেত। বৈঠকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা জুনিয়র চিকিৎসকরা নিজেদের লড়াইয়ের রসদ নিয়ে স্বচ্ছতা রাখছেন কি- উঠছে প্রশ্ন।










spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...