Saturday, June 13, 2026

আজ RG Kar মামলার সুপ্রিম শুনানি, CBI স্ট্যাটাস রিপোর্ট নিয়ে কৌতূহল

Date:

Share post:

জুনিয়র ডাক্তারদের (WBJDF) দাবি মেনে নগরপাল-সহ দুই স্বাস্থ্যকর্তাকে সরিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal)।সোমবার দীর্ঘক্ষণ আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারপরও চিকিৎসকরা এখনও পর্যন্ত কর্মবিরতি তোলেননি। আজ তাঁদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয় সিং। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের (Kapil Sibbal) সঙ্গে তাঁর জোর টক্কর হওয়ার সম্ভাবনা। এর মাঝেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নজর থাকবে সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্টের দিকে। কেন্দ্রীয় এজেন্সির নীল নকশা কী হবে আজ সেই দিকেই কৌতূহল সবার।

চিকিৎসক তরুণীর মৃত্যুতে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। যাঁদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশ (Kolkata Police)। আর জি কর হাসপাতালের (RG Kar Medical College and Hospital) প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকে (Abhijit Mondal) গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু ধর্ষণ খুনের তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে কি? গত শুনানিতে মৃতার ময়নাতদন্তের চালান নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। আজ কী জবাব দেবেন কপিল সিব্বল এবং CBI- এর তরফে কোন যুক্তি খাড়া করা হবে, সেই দিকে নজর রয়েছে গোটা দেশের। আগের শুনানিতে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কড়া নির্দেশ দিয়েও বিচারপতিরা তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন। রাজ্য সরকার চিকিৎসকদের প্রায় সব শর্তই মেনে নিয়েছে। এবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) এদিন আন্দোলনরত ডাক্তারদের উদ্দেশ্যে কোনও পদক্ষেপের নির্দেশ দেবেন কিনা তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। একদিকে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের অগ্রগতি, অন্যদিকে ডাক্তারদের নিরাপত্তায় রাজ্যের ভূমিকার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ সকাল সাড়ে দশটায় সুপ্রিম আদালতে শুরু হবে আর জি কর মামলার শুনানি।


Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...