Sunday, April 12, 2026

দক্ষিণবঙ্গের এখনও নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টি নিয়ে বড় আপডেট আবহাওয়া দফতরের

Date:

Share post:

তিন দিন ধরে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তার সঙ্গে আবার একাধিক জলাধার থেকে মাত্রাতিরিক্ত জল ছাড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া, বীরভূমের বিস্তীর্ণ এলাকায়। এই অবস্থায় মঙ্গলের সকালে সূর্যের দেখা মিলতেই কিছুটা স্বস্তিতে বাঙালি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে সরছে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টি হবে না।

অতিভারী বৃষ্টি আর মেঘলা আকাশের কারণে একধাক্কায় পারদ পতন হয়েছিল। ঝোড়ো হাওয়ার দাপটে ফিরেছিল বর্ষার আমেজ। ক্ষেতের জমি থেকে শুরু করে ঘরবাড়ি জলের তলায়। মাথায় হাত চাষীদের। পুজোর আগে কার্যত বিধ্বস্ত আরামবাগ থেকে খানাকুল, সিউড়ি থেকে বাঁকুড়া। কিন্তু এদিন সকাল থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে সকাল থেকে বৃষ্টির খবর নেই।কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আবহাওয়ার উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের কোথাও বৃষ্টি সংক্রান্ত সর্তকতা নেই।


Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...