Saturday, April 4, 2026

কলকাতার ঘটনার রায় কবে দেবেন?  প্রধান বিচারপতিকে জানতে চাইলেন ঊষা উত্থুপ

Date:

Share post:

আরজি কর মামলা এখন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে রয়েছে মামলার অগ্রগতি।গোটা দেশের নজর এই মামলার দিকে।”কলকাতার ঘটনা নিয়ে রায় দেবেন কবে!”জানতে চাইলেন সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ।সোমবারই একটি অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপের সঙ্গে দেখা হয়েছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের।সরাসরি দেশের প্রধান বিচারপতিকে এমনই প্রশ্ন করে বসেন সঙ্গীতশিল্পী। পাশাপাশি জিজ্ঞেস করলেন,’আপনি কোর্টে কেন নেই? এখানে কী করছেন?’ যদিও বর্ষীয়ান গায়িকার প্রশ্ন এড়িয়ে যাননি প্রধান বিচারপতি। ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।

মঙ্গলবার আরজি কর মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে।অনুষ্ঠানেরই অন্য একটি ভিডিওতে সেখানে দেখা যাচ্ছে, চেয়ার বসে গান গাইছেন শিল্পী, সামনেই দাঁড়িয়ে চন্দ্রচূড়, (এই ভিডিয়োর সত্যতা বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) পাশে তাঁর অর্ধাঙ্গিনী। খানিক গেয়ে প্রধান বিচারপতিকেও গাইতে অবদার করেন ঊষা উত্থুপ। সেই ভিডিয়োতে হালকা ছলে হাসি-ঠাট্টা ভাগ করে নেন পরস্পরের সঙ্গে।

সম্প্রতি আরজি কর-কাণ্ডে নিজেদের মতো করে প্রতিবাদ জানিয়েছেন শিল্পীরা। সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে ‘জাগো রে’ শীর্ষক একটি গানও গেয়েছেন ঊষা। শহর কলকাতার সঙ্গে সরাসরি নাড়ির টান না থাকলেও, কলকাতার সঙ্গে তার আত্মার সম্পর্ক রয়েছে।











Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...