Tuesday, April 14, 2026

তিলোত্তমার বিচারের জন্য এক সাথে, এক পথে! ডাক মশাল মিছিলের

Date:

Share post:

তিলোত্তমার বিচারের জন্য এক সাথে, এক পথে! মঙ্গলবার প্রেস ক্লাবে এই স্লোগানে সমবেত প্রতিবাদের ডাক দিলেন সমাজের বিভিন্ন চিকিৎসক সংগঠন, জুনিয়র ডাক্তার, রাত দখলের মেয়েরা, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মহামেডান ক্লাবের সমর্থক, কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তনী থেকে প্রতিবাদী সাধারণ মানুষের একটি যৌথমঞ্চ। মঞ্চ থেকে ডাক দেওয়া হল, লড়াই হয়তো জিতেছি, কিন্তু যুদ্ধ কি জিততে পারলাম?

আলাদা আলাদা ভাবে নয়, আসুন এক সঙ্গে এই আঁধারে আলো জ্বালাই।

তবে শুধু নির্ভয়া বা তিলোত্তমার বিচার নয়। সমাজের সিস্টেমেটিক দুর্নীতির বিরুদ্ধেও লড়াই চালাবে এই প্রতিবাদী সংগঠন। সমাজের সকল স্তরের মানুষ থেকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরও এই প্রতিবাদী মঞ্চে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। পাশাপাশি আগামী ২০ সেপ্টেম্বর এক বিশাল মশাল মিছিলেরও ডাক দেওয়া হয়েছে এদিন। সংগঠনের তরফে জানানো হয়েছে, তিলোত্তমার শহর দেখতে চলেছে এক অভূতপূর্ব মশাল মিছিল। একটি মশাল প্রতিবাদের আগুনকে জ্বালাতে জ্বালাতে হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত ৪০ কিলোমিটার পথ অতিক্রম করবে। পথে পড়বে সায়েন্স সিটি, কাদাপাড়া, এনআরএস, সিএনএমসি, আইপিজিএমইআর, সিএমসি। মানুষের হাতে হাতে এই মশাল ঘুরবে। ৪০ কিলোমিটার রাস্তা জুড়ে বিভিন্ন পয়েন্টে মানুষ দাঁড়িয়ে থাকবেন। এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে এই মশাল পৌঁছে দেবে মানুষই।

এই প্রতিবাদী মঞ্চের নামকরণ ‘নির্ভয়াদের জন্য’ কেন ? সেটার ব্যাখ্যা করেছেন তাঁরাই-

N onpolitical

I ndians

R esurrecting

B engal’s

H onour

A n A ttempt of

W est bengal Doctor’s Forum

A ssociation of (Collective) Alumnis of North Kolkata Educational institutions

A ssociation of (Collective) Alumnis of South Kolkata Educational institutions

D octors of Private Hospitals

E astbengal Ultras

R রাত দখল

J oint Platform of Doctors

ONYO: অন্য সবাই

আরও পড়ুন- বুধবার এসিএল টু-এর অভিযান শুরু মোহনবাগানের, বাগানের সামনে রাভশান

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...