Sunday, March 15, 2026

‘তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচারে ফেরা যাক’, ডাক প্রেসিডেন্সি শিক্ষা সমাজের

Date:

Share post:

কেটে গেছে এক মাস। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এখনও রাজপথে সাধারণ মানুষ। মিটিং মিছিলের পাশে চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিও। যদিও তাঁদের দাবির প্রায় সবকটিই মেনে নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত আরজি কর কাণ্ডের স্বচ্ছ্ব বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। এবার সেই দাবিতেই দাবিতেই প্রেসিডেন্সির ডিরোজিও হলে একটি সম্মেলনের আয়োজন করে প্রেসিডেন্সি শিক্ষা সমাজ। সম্মেলনের মূল আলোচনা, ‘তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচারে ফেরা যাক’।

প্রেসিডেন্সির ডিরোজিও হলের এদিনের  সম্মেলনে উপস্থিত ছিলেন চিকিৎসা, শিল্পী, খেলাধুলা ও সুশীল সমাজ থেকে আসা বিভিন্ন মানুষ। উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, শিল্পী সনাতন দিন্দা সহ অনেক কলা কুশলীরা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত, আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, ইস্টবেঙ্গল-মোহনবাগান ও মহামেডানের ক্লাবের সমর্থকরাও।

তিলোত্তমার বিচার যেন দ্রুত হয় ও সেই বিচার যেন স্বচ্ছতা মেনে হয় এবং এই বিচারের আওয়াজ বন্ধ না হয়ে যায় এই কথাই বলেন লেখক আঞ্চিতা ঘটক। পাশাপাশি অভিনেত্রী স্বস্তিকা বলেন, আজকাল সমাজে ধর্ষণকে সাধারণ করে দেখা হয় যা খুবই দুঃখজনক। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া অন্য সময় তাদের হেনস্থা স্বীকার হতে হয় কিন্তু সেটা নিয়ে সেরকম আওয়াজ তোলা হয় না। অন্যদিকে শিল্পী সনাতন দিন্দা বলেন, ২৬ বছর ধরে দুর্গা প্রতিমা বানাচ্ছি কিন্তু কখনও আমি মায়ের হাতে অস্ত্র দিইনি কিন্তু এবার আমি অস্ত্র দিতে বাধ্য হয়েছি কারণ মেয়েদের নিজের জন্য আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পাশাপাশি তিলোত্তমার ঘটনার প্রতিবাদে তিনি  একটি ছবিও আঁকেন এদিন।

আরও পড়ুন- লজ্জাজনক: চিনের পুরনো ছবি ইয়েচুরির দেহদান বলে প্রচার! ছবি ছেপে ভুল স্বীকার ‘গণশক্তি’র

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...