Sunday, June 21, 2026

প্রাক-পুজো পর্বে ফের নিম্নচাপ! বানভাসি বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা 

Date:

Share post:

এক নিম্নচাপ সরতে না সরতেই ফের ঘূর্ণাবর্তের (Cyclonic Formation) আশঙ্কা। শনিবার থেকেই নিম্নচাপ শক্তি বাড়াতে শুরু করবে যা আগামী সোমবারের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যদিও তার গতিপ্রকৃতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না কিন্তু IMD সতর্ক করে জানিয়েছে যে এটাই শেষ নয়, অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ভাসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের (Durga Puja days) দিনগুলো।

হাওয়া অফিস বলছে, আগামী শনিবার থেকে যে ঘূর্ণাবর্ত তৈরি হবে তা রবি ও সোমে অতি গভীর নিম্নচাপ হয়ে দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। ওড়িশা সংলগ্ন উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। শুক্রবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ, তাপমাত্রার (Temperature) পারদ উর্ধ্বমুখী। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি বেশি। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। আপাতত মৎস্যজীবীদের জন্য কোন সতর্কতা নেই। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে।


Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...