Monday, March 23, 2026

শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতেই সিরাজ-রোহিতের কাছে ক্ষমা চাইলেন পন্থ, কিন্তু কেন ?

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। চেন্নাইয়ে প্রথম টেস্টে নামে দু’দল। আজ দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই মাঠে নেমেই ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং মহম্মদ সিরাজের কাছে ক্ষমা চেলেন ঋষভ পন্থ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার সূত্রপাত, বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে মহম্মদ সিরাজকে বল দেন রোহিত শর্মা । ওভারের পঞ্চম বল বাংলাদেশের ওপেনার জাকির হাসানের পায়ে লাগে। এলবিডব্লিউয়ের আবেদন করেন সিরাজ। কিন্তু আম্পায়ার আউটের আবেদন সাড়া দেননি। ডিআরএস নেওয়ার সুযোগ ছিল ভারতের সামনে। ডিয়ারএস-এর জন্য সেই সময় অধিনায়ক রোহিত পরামর্শ চান পন্থের কাছে। কিন্তু সম্মতি দেননি উইকেটরক্ষক। স্টাম্প মাইক্রোফোনে পন্থকে বলতে শোনা যায়, ‘‘বলের উচ্চতা বেশি না হলেও লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে।’’ পন্থ বোঝাতে চান ডিআরএস নেওয়ার দরকার নেই। পন্থের পরামর্শ মতো রোহিতও ডিআরএসের আবেদন করেননি। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, সিরাজের বলটি লেগ স্টাম্পে লাগত। বল পিচেও পড়েছিল উইকেটের সামনে। অর্থাৎ জাকির নিশ্চিত ভাবে আউট ছিলেন। রিপ্লে দেখার পর নিশ্চিত উইকেট হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে পড়েন সিরাজ। বিরক্ত হন রোহিতও। আর সেই সময় নিজের ভুল বুঝতে পেরে সিরাজ এবং রোহিতের কাছে ক্ষমা চান পন্থ। যা নিমিশে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ২২৭ এগিয়ে ভারতীয় দল। চার উইকেট যশপ্রীত বুমরাহ-এর। দুটি করে উইকেট আকাশদীপ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- আজ কলকাতা লিগে মিনি ডার্বি, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান


Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...