Friday, March 20, 2026

হ্যাকারদের কবলে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের (Supreme Court) ইউটিউব চ্যানেল হ্যাক! সাইবার নিরাপত্তা বড়সড়ো প্রশ্নের মুখে। শুক্রবার শীর্ষ আদালতের লাইভ স্ট্রিমিং চলাকালীন আচমকাই স্ক্রিনে ভেসে ওঠে ক্রিপটোকারেন্সির একটি অনুষ্ঠান। সাইবার সেফটির বড় গলদ চোখে পড়ে। বোঝা যায় হ্যাকারদের কবলে পড়েছে শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেল! নড়েচড়ে বসেন বিশেষজ্ঞরা। গোটা বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

শুক্রবার সকাল থেকে সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেলে গোলমাল দেখা যায়।বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়ের বদলে উল্টো-পাল্টা নানা ভিডিয়ো দেখা যাচ্ছে। কখনও ক্রিপ্টো কারেন্সি সংক্রান্ত ভিডিয়ো তো কেউ আবার ইউটিউব পেজে ক্লিক করতেই অন্য কোনও ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে। কিছু তাই নয় রহস্যজনকভাবে ‘উধাও’ আর জি কর মামলার শুনানির ভিডিও! ওই সংক্রান্ত সবকটা ভিডিওকেই হ্যাকাররা প্রাইভেট করে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। আইটি টিম বিষয়টি দেখছে। ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের সঙ্গেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে।হ্যাক্‌ড হওয়া চ্যানেলে ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল রেসপন্ডস টু দ্য এসইসি’স ২ বিলিয়ন ডলার ফাইন! এক্সআরপি প্রাইস প্রেডিকশন’ শীর্ষক একটি ভিডিয়ো সম্প্রচার করা হচ্ছে। সুপ্রিম আদালতের ইউটিউব চ্যানেলের লিংক আপাতত নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...