Monday, March 23, 2026

দুই যুবককে পিটিয়ে মারার অভিযোগ ঢাকা ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে, উত্তাল বাংলাদেশ

Date:

Share post:

দুই যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ঢাকা ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে। একইদিনে ঘটা দুই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের নানা প্রান্তে উত্তেজনা ছড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, হত্যার আগে তাকে ভাত খেতে দিয়েছিলেন হলের শিক্ষার্থীরা।নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নে। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটকের পর গেস্টরুমে নিয়ে যান শিক্ষার্থীরা। সেখানে তাকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় মারধর করে শিক্ষার্থীরা। এক সময় ওই যুবককে ক্যান্টিনে বসিয়ে ভাতও খাওয়ানো হয়। এরপর ফের মারধর করা হয় বলে জানা গিয়েছে।রাত ১০টার দিকে হলের হাউস টিউটররা ঘটনাস্থলে গেলে রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাহাঙ্গীরনগরের ঘটনাতেও ১ জন আটক হয়েছে। গণপিটুনির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। অন্তর্বর্তী সরকারের কাছে সকলে গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

একইদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হন আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগ নেতা ও প্রাক্তন শিক্ষার্থী শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসের গেট ভেঙে ভিতরে ঢুকে তাকে দফায় দফায় মারধর করে কয়েকজন। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে শামীমের মৃত্যু হয়।

 









 

Related articles

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...

হরমুজে তেল নেই আমেরিকার, তবু রেকর্ড গড়ার পথে অপরিশোধিত তেলের দাম

হরমুজ প্রণালী বন্ধ থাকলেও আমেরিকার কোনও ক্ষতি হবে না। জোর গলায় জানিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও...